ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মেসিকে বিয়ে করতে চান ১০০ বছর বয়সী নারী ক্লাব বিশ্বকাপ চলাকালেই পুরনো ঠিকানায় ফিরলেন থিয়াগো সিলভা মালয়েশিয়া সফর নিয়ে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, আতিথেয়তার প্রশংসা আওয়ামী লীগ এমন প্রবলভাবে আছে যা আগে কখনো ছিল না: শাওন আওয়ামী লীগকে জনগণের রক্তচোষা, এদের আর সুযোগ দেওয়া হবে না: জামায়াত এমপি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ, তদন্ত কমিটি গঠন জামায়াতের এক ম্যাচেই ৪ গিনেস বুকে রেকর্ড গড়লেন মেসি চুক্তি প্রক্রিয়া থেকে সরে দাঁড়াল ইরান, উত্তপ্ত যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বয়কট করে সভাকক্ষ ছাড়লো ইরান অবশেষে ঢাকার সড়কে অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ

চুক্তি প্রক্রিয়া থেকে সরে দাঁড়াল ইরান, উত্তপ্ত যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে নতুন করে তীব্র হুমকির পর সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় শান্তি আলোচনায় অংশগ্রহণ থেকে সরে দাঁড়িয়েছে ইরানের প্রতিনিধি দল। পরে তারা সভাকক্ষ ত্যাগ করে আলোচনা বর্জন করে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৩ জুন) ইরানের প্রধান আলোচক ও দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আলোচনায় নির্ধারিত কিছু নীতিগত অবস্থানের কারণে ইরান কখনোই যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংলাপে বসতে চায়নি এবং মধ্যস্থতাকারীদের অনুরোধেই কেবল পরোক্ষ আলোচনায় অংশ নিয়েছিল।

গালিবাফ আরও জানান, আলোচনার চলমান প্রক্রিয়ার মধ্যেই তিনি জানতে পারেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান, প্রতিনিধি দল এবং দেশটির ভূখণ্ডে সম্ভাব্য সামরিক হামলা নিয়ে নতুন করে হুমকি দিয়েছেন। এ খবর পাওয়ার পর তিনি মার্কিন প্রতিনিধি দলের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কাছে তীব্র প্রতিবাদ জানান এবং পরবর্তীতে আলোচনা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

এই ঘটনার ফলে সুইজারল্যান্ডে চলমান যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে বলে কূটনৈতিক মহল মনে করছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মেসিকে বিয়ে করতে চান ১০০ বছর বয়সী নারী

চুক্তি প্রক্রিয়া থেকে সরে দাঁড়াল ইরান, উত্তপ্ত যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক

আপডেট সময় ০২:৫৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬