ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
২০২৭ সালের মধ্যে বসিলা ও রায়েরবাজারে হবে আলাদা থানা: ববি হাজ্জাজ অতিরিক্ত যাত্রী, বড় ঢেউ; জিম্বাবুয়েতে ফেরি দুর্ঘটনায় নিহত ৪৪ বিয়ের প্রলোভনে ধর্ষণে অন্তঃসত্ত্বা নারী, যুবলীগ কর্মী গ্রেফতার বিএনপির পতন হলে আপনারা সরকার চালাতে পারবেন?-প্রশ্ন রাশেদ খানের বালুর ঘাটে ইজারাদারের কর্মীকে ইউএনওর মারধর তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত অন্যতম শীর্ষ অনলাইন ক্যাসিনো এজেন্ট লিপুর বাগানবাড়িতে ডিবির অভিযান সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত দেশকে সংকটে ফেলেছে, ১৫ দফা প্রস্তাব নাহিদের সকল প্রশংসা আল্লাহর, মধ্যপ্রাচ্যের অত্যাচারী ইরান আর নেই: ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ ১০ বছরের প্রেমের পর অবশেষে বিয়ের বন্ধনে রোনালদো-জর্জিনা

নিজের দল নিয়ে বলার সামর্থ্য না থাকলে চুপ থাকুন”— ছাত্রদল সভাপতিকে জবি শিবির সভাপতির খোঁচা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ৫২৫ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে উদ্দেশ্য করে কড়া বক্তব্য দিয়েছেন জবি শিবিরের সভাপতি আসাদুল ইসলাম। বৃহস্পতিবার (২৬ জুন) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে আসাদুল ইসলাম লিখেছেন, ‘একটা বৃহৎ, ত্যাগী ও আদর্শভিত্তিক ছাত্রসংগঠনের নেতৃত্ব থেকে ছাত্রসমাজ দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশা করে। কিন্তু যখন অযোগ্য কাউকে ধরে এনে নেতৃত্বে বসানো হয়, তখন তার কাছ থেকে দায়িত্বশীলতা আশা করাটাই বোকামি— আজ আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে তা প্রমাণ করেছেন।’

তিনি আরও লেখেন, ‘নিজের দল ও আদর্শ নিয়ে কিছু বলার সামর্থ্য না থাকলে অন্তত চুপ থাকুন।’

শিবির নেতার এমন বক্তব্যকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতিতে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকে সামাজিক মাধ্যমে এ নিয়ে মতামত প্রকাশ করছেন। কেউ কেউ একে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত মন্তব্য হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন— এমন বাকবিতণ্ডা শিক্ষাঙ্গনের পরিবেশের জন্য ক্ষতিকর।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালের মধ্যে বসিলা ও রায়েরবাজারে হবে আলাদা থানা: ববি হাজ্জাজ

নিজের দল নিয়ে বলার সামর্থ্য না থাকলে চুপ থাকুন”— ছাত্রদল সভাপতিকে জবি শিবির সভাপতির খোঁচা

আপডেট সময় ১১:৫৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫