ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে—এমন খবরকে গুজব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (১২ আগস্ট) রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে কি না—জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, এটি গুজবের একটি অংশ। একই সঙ্গে ভারত-বাংলাদেশ সম্পর্কে এমন কোনো জটিলতা নেই, যা সমাধান করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

তরুণদের গুরুত্ব তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, তরুণরাই একটি দেশ ও জাতির মূল শক্তি। বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক শিক্ষা ও দক্ষতা দিতে পারলে তরুণরা দেশের উন্নয়নে বড় অবদান রাখতে পারবে।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব তথ্যপ্রযুক্তিনির্ভর এবং পৃথিবী কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছে। তরুণদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গভীর রাতে পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নারীসহ আটক

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

আপডেট সময় ১২:১৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬