ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল হাফেজের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গিয়ে হাফেজ মুফতি মাকসুদুল আলম (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১ জুলাই) ভোরে উপজেলার চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজার এলাকায় চেয়ারম্যানঘাট-সোনাপুর সড়কে এই ঘটনা ঘটে।

নিহত মাকসুদুল আলম উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জনতা বাজার এলাকার নুরুল আলম সওদাগরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সুবর্ণচর উপজেলা মডেল মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বৃষ্টির পর বুধবার ভোর প্রায় ৪টার দিকে তিনি শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলযোগে উপজেলা মডেল মসজিদে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে রওনা দেন। একপর্যায়ে চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজার এলাকায় মুক্তার ডুবাইওয়ালার বাড়ির সামনে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় মুফতি মাকসুদুল আলম ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল হাফেজের

আপডেট সময় ০৯:১৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬