ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জুনে নির্যাতনের শিকার ৩৩৩ নারী ও কন্যাশিশু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

সদ্য বিদায়ী জুন মাসে দেশে ১৭৭ কন্যাশিশু ও ১৫৬ নারীসহ মোট ৩৩৩ জন নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন। বুধবার (১ জুলাই) সংগঠনের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৫টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

সংগঠনটি জানায়, পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে ২০২৬ সালের জুন মাসে মোট ৩৩৩ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছেন। সদ্য বিদায়ী মাসটিতে ৭২ কন্যাশিশু ও ২৮ নারীসহ মোট ১০০ জন নারী ও কন্যাশিশুকে ধর্ষণ করা হয়েছে। এরমধ্যে ১২ জন কন্যাসহ ২৪ জনকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে, ৭ জন কন্যা ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে এবং ধর্ষণের কারণে একজন কন্যা শিশু আত্মহত্যা করেছে।

বাংলাদেশ মহিলা পরিষদ জানিয়েছে, জুন মাসে ৩১ জন কন্যাসহ ৩৪ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। পাশাপাশি যৌন সহিংসতার শিকার হয়েছে ২৭ জন কন্যাসহ মোট ৪৩ জন। এরমধ্যে ৮ জন কন্যাসহ ১১ জন যৌন নিপীড়নের শিকার, ১৭ জন কন্যাসহ ২৯ জন উত্ত্যক্তকরণের শিকার হয়েছে এবং ২ জন কন্যাসহ ৩ জন সাইবার সহিংসতার শিকার হয়েছে। এছাড়াও বিভিন্ন কারণে ৯ জন কন্যা ও ৪৫ জন নারীসহ মোট ৫৪ জন হত্যার শিকার হয়েছে। পাশাপাশি ৪ জন নারীকে হত্যার চেষ্টা করা হয়েছে।

সংগঠনটি আরও জানিয়েছে, জুন মাসে ১২ কন্যা ও ২১ নারীসহ ৩৩ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। পাশাপাশি ৪ জন কন্যাসহ ১২ জন আত্মহত্যার শিকার হয়েছে। এরমধ্যে ২ জন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে। সেই সঙ্গে ২ জন এসিডদগ্ধের শিকার হয়েছে ও একজন কন্যা এসিডদগ্ধের শিকার হয়েছে। এছাড়াও একজন অগ্নিদগ্ধের শিকার হয়েছে।

অন্যদিকে সদ্য বিদায়ী জুনে দেশে ৫ জন যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে। এরমধ্যে ৪ জন যৌতুকের কারণে হত্যার শিকার হয়েছে। পাশাপাশি পারিবারিক সহিংসতায় এক কন্যাসহ ৪ জন শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। এছাড়াও ২ জন কন্যা গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছে। এরমধ্যে একজন গৃহকর্মী হত্যার শিকার হয়েছে।

বাংলাদেশ মহিলা পরিষদ আরও জানিয়েছে, জুন মাসে ৫ জন কন্যা অপহরণের ঘটনার শিকার হয়েছে। সেই সঙ্গে আরও ৫ জন কন্যাকে অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে। এছাড়াও ২ জন কন্যা পাচারের শিকার হয়েছে। পাশাপাশি শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ৩ জন কন্যাসহ ১৯ জন। আর সদ্য বিদায়ী জুনে একজনের বাল্যবিয়ের চেষ্টা হওয়ার পাশাপাশি ২ জন কন্যাসহ ৭ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জুনে নির্যাতনের শিকার ৩৩৩ নারী ও কন্যাশিশু

আপডেট সময় ১০:৪৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬