সামাজিক যোগাযোগমাধ্যমে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ১১ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর নতুন বিতর্ক তৈরি হয়েছে। ভিডিওতে তাকে স্প্যানিশ ভাষায় বলতে শোনা যায়, আর্জেন্টিনার ম্যাচ দেখে তিনি ‘টেনশনে’ ছিলেন। তবে সঙ্গে সঙ্গেই তিনি নিজেকে সংশোধন করে বলেন, তিনি নিরপেক্ষ এবং সব দলের ম্যাচ নিয়েই একই অনুভূতি কাজ করে।
ভিডিওটি ছড়িয়ে পড়ে আর্জেন্টিনার কেপ ভার্দের বিপক্ষে নাটকীয় ৩-২ জয়ের পর। এরপর অনেকেই দাবি করেন, ইনফান্তিনো আর্জেন্টিনার প্রতি পক্ষপাত দেখিয়েছেন। তবে এখন পর্যন্ত ভিডিওটির পূর্ণাঙ্গ সংস্করণ বা নির্ভরযোগ্য উৎস পাওয়া যায়নি।
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রাথমিক বিশ্লেষণে ভিডিওটিকে সরাসরি ভুয়া বলা যায়নি। ইনফান্তিনোর কণ্ঠ ও ভাষায় তাৎক্ষণিক অসঙ্গতি ধরা পড়েনি, কিন্তু ক্লিপটি অসম্পূর্ণ হওয়ায় মন্তব্যের প্রকৃত প্রেক্ষাপট স্পষ্ট নয়। একইভাবে মালয়েশিয়ার ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যমও ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি। ফলে, এই ভিডিওকে ভিত্তি করে ইনফান্তিনো আর্জেন্টিনার সমর্থক—এমন দাবি করার মতো নির্ভরযোগ্য প্রমাণ এখনো পাওয়া যায়নি।

ডেস্ক রিপোর্ট 


















