ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নরওয়ের বিপক্ষে ৯০ মিনিট খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি মরক্কোর কাছে ৩-০ গোলে হারল কানাডা মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল, গণরায় বাস্তবায়নের দাবি পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নেইমার: আনচেলত্তি ৩ মিনিটে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ ডাকার কারণ জানালেন কৃষি কর্মকর্তা যাদের ডাকে সন্তান মারা গেলো তারাই খোঁজ নেয় নাই: জুলাই শহীদের মা স্বপ্নের নেতা তারেক রহমানের বাংলাদেশ গড়ব আমরা: মির্জা ফখরুল ‘আর্জেন্টিনার খেলা দেখে টেনশন হচ্ছিল’ বলার পর নিজেকে নিরপেক্ষ দাবি ফিফা সভাপতির আমাকে থামাতে চাইলে মেরে ফেলতে হবে: মমতা যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু : বিরোধীদলীয় নেতা

নরওয়ের বিপক্ষে ৯০ মিনিট খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে উঠেছেন নেইমার জুনিয়র। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, দলের তারকা ফরোয়ার্ড এখন ৯০ মিনিট খেলার মতো অবস্থায় আছেন। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, বেঞ্চে বসে থাকতে মোটেও খুশি নন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

বিশ্বকাপে ডান পায়ের কাফের চোট নিয়ে খেলতে আসা নেইমারের টুর্নামেন্টটা এখন পর্যন্ত খুব একটা ভালো কাটেনি। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে মাত্র ১৪ মিনিট মাঠে নামার সুযোগ পেয়েছিলেন তিনি। জাপানের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচেও পুরো সময় বেঞ্চে বসিয়ে রাখা হয় তাকে। পরে আনচেলত্তি জানিয়েছিলেন, অতিরিক্ত সময়ের জন্য নেইমারকে সংরক্ষণ করে রেখেছিলেন। তবে নির্ধারিত সময়েই ব্রাজিল ম্যাচ জিতে যাওয়ায় তাকে আর নামানোর প্রয়োজন হয়নি।

এবার নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে নেইমারের ফিটনেস নিয়ে সব ধরনের সংশয়ের অবসান ঘটালেন ব্রাজিল কোচ।

ব্রাজিলের সংবাদমাধ্যম ফোলহা দে সাও পাওলোকে দেয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে এখন খেলার জন্য প্রস্তুত। কতক্ষণ খেলবে, সেটা আগে থেকে বলা যায় না। ম্যাচের গতি ও নিজের শরীর কীভাবে সামলাতে হয়, সে জানে। দল যখন তাকে প্রয়োজন মনে করবে, তখনই আমি তাকে মাঠে নামাব।’

নেইমার পুরো ৯০ মিনিট খেলতে পারবেন কি না—এমন প্রশ্নের জবাবে আনচেলত্তির সোজাসাপ্টা উত্তর, ‘হ্যাঁ, সে ৯০ মিনিট খেলতে পারবে।’

তবে বেঞ্চে বসে থাকার বিষয়টি যে নেইমারের ভালো লাগছে না, সেটিও লুকাননি ইতালিয়ান কোচ।

আনচেলত্তি বলেন, ‘সে খুশি নয়, তবে দারুণ পেশাদারিত্ব দেখাচ্ছে। খুব ভালো অনুশীলন করছে। নেইমার সবাইকে সম্মান করে, খুব আন্তরিক এবং সতীর্থদের কাছে ভীষণ প্রিয়। দলের জন্য সে গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়, কারণ তার অসাধারণ গুণগত মান রয়েছে এবং সে খুবই বিনয়ী। আমি তাকে নিয়ে খুবই সন্তুষ্ট। অবশ্যই সে খেলতে চায়, যেমনটা সব সময়ই চেয়েছে।’

নেইমার কি শুরুর একাদশে জায়গা চেয়ে সরাসরি দাবি জানিয়েছেন—এমন প্রশ্নের জবাবে আনচেলত্তি বলেন, “সে সরাসরি বলে না, ‘আমি খেলতে চাই।’ তবে তার সেই ইচ্ছা স্পষ্ট। আমি এটিকে ইতিবাচক হিসেবেই দেখি। কোনো খেলোয়াড়ই বেঞ্চে বসে থেকে খুশি থাকতে পারে না।”

চোটমুক্ত হয়ে ৯০ মিনিট খেলার অনুমতি পাওয়ায় নরওয়ের বিপক্ষে নেইমারকে এবার শুরুর একাদশেই দেখা যেতে পারে। তিনি ফিরলে ব্রাজিলের আক্রমণভাগ আরও শক্তিশালী হবে

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নরওয়ের বিপক্ষে ৯০ মিনিট খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

নরওয়ের বিপক্ষে ৯০ মিনিট খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

আপডেট সময় ০২:৩৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬