ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আরেকটি হলুদ কার্ড দেখলেই সেমিফাইনাল মিস করবেন ১৮ ফুটবলার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল মানেই বাঁচা-মরার লড়াই। তবে জয়ের পাশাপাশি আরও একটি বিষয় নিয়ে সতর্ক থাকতে হচ্ছে ফুটবলারদের—হলুদ কার্ড। কারণ আর মাত্র একটি হলুদ কার্ড দেখলেই সেমিফাইনাল মিস করতে পারেন শেষ আটে ওঠা দলগুলোর অন্তত ১৮ জন ফুটবলার।

সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ইংল্যান্ড ও মরক্কো। দুই দলেরই চারজন করে ফুটবলার একটি করে হলুদ কার্ড নিয়ে কোয়ার্টার ফাইনালে নামছেন। ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম, মার্ক গেহি ও নিকো ও’রাইলির মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের তাই বাড়তি সতর্ক থাকতে হবে। একই পরিস্থিতি মরক্কোর চার তারকারও।

তিনজন করে ফুটবলার নিয়ে ঝুঁকিতে আছে ফ্রান্স। মানু কোনোনে, মাইকেল ওলিসে ও ব্র্যাডলি বারকোলার মতো ফুটবলারদের জন্য একটি ভুলই সেমিফাইনালের স্বপ্ন ভেঙে দিতে পারে।

এ ছাড়া আর্জেন্টিনা, স্পেন, নরওয়ে ও বেলজিয়ামের একজন করে ফুটবলারও রয়েছেন একই শঙ্কায়। আর্জেন্টিনার গঞ্জালো মন্টিয়েলসহ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে তাই কোয়ার্টার ফাইনালে সংযত ফুটবল খেলতে হবে।

তবে দলগুলোর জন্য স্বস্তির খবরও আছে। ফিফার নিয়ম অনুযায়ী, কোনো ফুটবলার কোয়ার্টার ফাইনালে নতুন করে হলুদ কার্ড না দেখলে সেমিফাইনালে ওঠার পর আগের হলুদ কার্ডের হিসাব আর বহাল থাকবে না। অর্থাৎ সেমিফাইনাল ও ফাইনালে কার্ডের বোঝা নিয়ে নামতে হবে না।

তবে ব্যতিক্রমও রয়েছে। কোয়ার্টার ফাইনালে কেউ সরাসরি লাল কার্ড কিংবা দুই হলুদ কার্ড দেখে লাল কার্ড পেলে, নিয়ম অনুযায়ী সেমিফাইনালে অন্তত এক ম্যাচের জন্য নিষিদ্ধ থাকবেন। তাই শেষ আটের লড়াইয়ে জয়ের পাশাপাশি সংযমও হতে যাচ্ছে সাফল্যের অন্যতম চাবিকাঠি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আরেকটি হলুদ কার্ড দেখলেই সেমিফাইনাল মিস করবেন ১৮ ফুটবলার

আপডেট সময় ০৫:১৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬