ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হয়নি: নেতানিয়াহুর কঠোর বার্তা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

ইরানের সঙ্গে সংঘাত এখনও শেষ হয়নি— এমন কড়া বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার মধ্যেই তিনি জানিয়েছেন, সামনে আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। একইসঙ্গে ইসরায়েলের সেনাপ্রধানও ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে আরও বড় সামরিক অভিযান চালানো হতে পারে।

বৃহস্পতিবার (৯ জুলাই) ইসরায়েলের হাতজেরিম বিমানঘাঁটিতে বিমানবাহিনীর গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নেতানিয়াহু বলেন, “যুদ্ধ এখনও শেষ হয়নি। সামনে নতুন চ্যালেঞ্জ রয়েছে।” তার ভাষায়, অস্থির মধ্যপ্রাচ্যে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে আকাশে সামরিক আধিপত্য ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির জানান, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ হয়নি। নতুন পরিকল্পনা ইতোমধ্যেই প্রস্তুত রয়েছে এবং প্রয়োজন হলে আরও বড় পরিসরে অভিযান চালানো হবে।

একই সুরে কথা বলেছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজও। তিনি বলেন, পরিস্থিতি দাবি করলে দ্বিতীয় বা তৃতীয় দফায়ও ইরানে হামলা চালাতে প্রস্তুত রয়েছে ইসরায়েলি বাহিনী।

এর আগে, গত ১৭ জুন পাকিস্তরের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারকে পৌঁছালেও, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন— সেই সমঝোতা কার্যত আর কার্যকর নেই। এরপরই দুই পক্ষের মধ্যে আবারও সামরিক উত্তেজনা তীব্র হয়ে ওঠে।

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে, আর সেই প্রেক্ষাপটেই ইসরায়েলের এই কঠোর অবস্থান নতুন করে অঞ্চলজুড়ে উদ্বেগ বাড়িয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অনলাইনে অস্ত্রের বাণিজ্য, বাড়ছে নিরাপত্তা শঙ্কা

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হয়নি: নেতানিয়াহুর কঠোর বার্তা

আপডেট সময় ১০:৫৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬