ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মরক্কোর বিদায়ে লন্ডনে দাঙ্গা, উত্তপ্ত রাজপথ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে মরক্কো। তবে ম্যাচের ফল মাঠেই সীমাবদ্ধ থাকেনি। পরাজয়ের পর লন্ডনের অ্যাজওয়্যার রোড এলাকায় সৃষ্টি হয় উত্তেজনাকর পরিস্থিতি। একপর্যায়ে মরক্কোর সমর্থকদের একটি অংশের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রায়ট পুলিশ মোতায়েন করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ম্যাচ চলাকালীন এবং শেষ বাঁশি বাজার পর শত শত সমর্থক রাস্তায় নেমে আসেন। অনেককে আতশবাজি ও ফ্লেয়ার জ্বালাতে, চলন্ত ও পার্ক করা যানবাহনের ওপর উঠতে এবং প্রধান সড়কে যান চলাচলে বাধা সৃষ্টি করতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গা পুলিশ ঢাল নিয়ে অবস্থান নেয় এবং জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।

সংঘর্ষে অন্তত একজন পুলিশ সদস্য আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, বিশৃঙ্খলার ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আহত এক পুলিশ সদস্যকে সড়কে পড়ে থাকতে এবং সহকর্মীদের তাকে নিরাপত্তা বলয় তৈরি করে চিকিৎসা দিতে দেখা যায়।

অন্যদিকে, ম্যাচকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কায় প্যারিসে ২০ হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হলেও সেখানে বড় ধরনের কোনো অস্থিরতা দেখা যায়নি। বরং সব আশঙ্কাকে ছাপিয়ে সবচেয়ে বড় বিশৃঙ্খলার ঘটনা ঘটে লন্ডনেই।

ফ্রান্সের কাছে হেরে আফ্রিকার শেষ প্রতিনিধি হিসেবেও বিশ্বকাপ থেকে বিদায় নেয় মরক্কো। আর সেই হতাশাই ম্যাচ শেষে লন্ডনের কিছু এলাকায় উদযাপন ও বিক্ষোভকে সংঘর্ষে রূপ দেয়, যেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মরক্কোর বিদায়ে লন্ডনে দাঙ্গা, উত্তপ্ত রাজপথ

আপডেট সময় ০২:০৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬