ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেব, মুসলিমদের ঘাড়ধাক্কা: শুভেন্দু যার বিয়ে তার ঠেকা নাই, পাড়াপড়শির ঘুম নাই: জামায়াত আমির অতিথি না করায় ১৪৪ ধারা জারির মাইকিং, সেই ছাত্রদল নেতা বহিষ্কার শোষণের শিকল ভাঙতে শিক্ষিত ও সচেতন হতে হবে: সারজিস ’২৭ সালে তিস্তা মহাপরিকল্পনার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী: ত্রাণমন্ত্রী ছাত্রদলের গণতান্ত্রিক চর্চা নিয়ে প্রশ্ন সাবেক শিবির সভাপতির ২০৩০ সালের আগে সব ধর্মীয় উপাসনালয় সম্মানিভাতার আওতায় আসবে: রাষ্ট্রপতি স্বাধীনতা যুদ্ধের বাঁশি বাজিয়েছিলেন জিয়াউর রহমান: রিজভী ইরান তাদের সামরিক বাহিনীর বড় একটি অংশকে বেতন দিতে পারছে না-দাবি ট্রাম্পের

সাইবার হামলায় বিপাকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:১৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে নতুন বিতর্কে জড়িয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বা এএফএ। সংস্থাটি দাবি করেছে, তাদের অফিসিয়াল ই-মেইল অ্যাকাউন্টে সাইবার হামলা হয়েছে এবং সেখান থেকে ভুয়া বার্তা ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হয়েছে।

ঘটনার সূত্রপাত মিসরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর। ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ম্যাচের রেফারিং নিয়ে তীব্র আপত্তি জানিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন।

এর মধ্যেই আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা কায়ে দাবি করে, এএফএর অফিসিয়াল মেইল অ্যাকাউন্ট থেকে সাংবাদিকদের কাছে কয়েকটি বিতর্কিত ই-মেইল পাঠানো হয়েছে। সেখানে লেখা ছিল, ‘আর্জেন্টিনা জেতেনি, এই ফল দুর্নীতিগ্রস্ত রেফারিংয়ের ফল।’ এমনকি মিসরের খেলোয়াড়দের প্রশংসাও করা হয় ওই বার্তাগুলোতে।

তবে এসব ই-মেইলকে ভুয়া বলে দাবি করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে এএফএ জানায়, তাদের একটি প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশের ঘটনা শনাক্ত করা হয়েছে। বিতর্কিত বার্তাগুলোর সঙ্গে সংস্থার কোনো সংশ্লিষ্টতা নেই।

একই সঙ্গে সমর্থক ও সাধারণ মানুষকে সতর্ক করে এএফএ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে তাদের অ্যাকাউন্ট থেকে পাঠানো সন্দেহজনক ই-মেইল, লিংক বা ব্যক্তিগত তথ্য চাওয়া কোনো বার্তায় সাড়া না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে এবং নিরাপত্তা জোরদারের পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

এদিকে মাঠের লড়াইয়ে এখন আর্জেন্টিনার সামনে সুইজারল্যান্ড। নাটকীয় প্রত্যাবর্তনের আত্মবিশ্বাস নিয়ে কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে লিওনেল মেসির দল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

সাইবার হামলায় বিপাকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

আপডেট সময় ০১:১৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬