খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন লংগদু সেনা জোনের উদ্যোগে উলুছড়ি আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গত মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। শনিবার (১১ জুলাই) লংগদু সেনা জোনের সদস্যরা আশ্রয়কেন্দ্রে গিয়ে বন্যাদুর্গতদের খোঁজখবর নেন এবং তাদের মধ্যে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও নিরাপদ বিশুদ্ধ পানি বিতরণ করেন।
এ সময় সেনাসদস্যরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলে তাদের সার্বিক পরিস্থিতির খোঁজ নেন এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
লংগদু সেনা জোনের পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগকালীন সময়ে পার্বত্য অঞ্চলের মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রমও অব্যাহত রয়েছে। দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থেকে কাজ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধরনের সহায়তা কার্যক্রম চলমান থাকবে।
বন্যাদুর্গত পরিবারগুলো এ মানবিক সহায়তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ডেস্ক রিপোর্ট 


















