ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রেকর্ড গরমে মাটির নিচেই ‘সেদ্ধ’ হচ্ছে আলু দুদকের কালো তালিকাভুক্তির সুপারিশ, হুয়াওয়ের খরচে চীন সফরে টেলিটক এমডি সামনে এলো রোনালদোর বিয়ের চুক্তি ও সম্ভাব্য বিচ্ছেদের আর্থিক শর্তাবলী ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ রদবদল আসতে পারে ডনের অন্তরঙ্গ ছবি নিয়ে যা বললেন সালমান শাহের সাবেক স্ত্রী একাকিত্ব বাড়াচ্ছে প্রাণঘাতি রোগের সম্ভাবনা রাহুলের হুঁশিয়ারি ‘পদত্যাগ না করা পর্যন্ত মোদি-অমিতকে ঘুমাতে দেব না’ চাঁদে যাচ্ছে পাকিস্তানের নভোযান, ‘জিন্নাহ-১’ উৎক্ষেপণের ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্ট

তিন নদীর পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে বন্যার শঙ্কা কয়েক জেলায়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১২:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বাড়ছে বন্যার আশঙ্কা। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে দেশের তিনটি নদীর পাঁচটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে রয়েছে সাঙ্গু, কুশিয়ারা ও সোমেশ্বরী নদী।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সিলেট বিভাগ এবং ভারতের আসাম ও মেঘালয়ে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন নদ-নদীর পানি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

বিশেষ করে ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর, ময়মনসিংহ, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

তবে কিছুটা স্বস্তির খবরও রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম, কক্সবাজার, মৌলভীবাজার ও হবিগঞ্জের কয়েকটি নদীর পানি কমতে পারে। ফলে এসব এলাকার বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনাও রয়েছে।

এ অবস্থায় নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রেকর্ড গরমে মাটির নিচেই ‘সেদ্ধ’ হচ্ছে আলু

তিন নদীর পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে বন্যার শঙ্কা কয়েক জেলায়

আপডেট সময় ১১:১২:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬