ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফেসবুকে সমালোচকদের অশালীন গালি ও ‘তুলে আনার’ হুমকি এমপি মোবাশ্বেরের ট্রাম্পের শুল্ক এড়াতে চীনকে সাহায্য করেছে ৪০টিরও বেশি দেশ: যুক্তরাষ্ট্র শেখ হাসিনার প্রত্যার্পণ নয়, প্রধানমন্ত্রীর ভারত সফরেই নজর দিল্লির রেকর্ড গরমে মাটির নিচেই ‘সেদ্ধ’ হচ্ছে আলু দুদকের কালো তালিকাভুক্তির সুপারিশ, হুয়াওয়ের খরচে চীন সফরে টেলিটক এমডি সামনে এলো রোনালদোর বিয়ের চুক্তি ও সম্ভাব্য বিচ্ছেদের আর্থিক শর্তাবলী ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ রদবদল আসতে পারে ডনের অন্তরঙ্গ ছবি নিয়ে যা বললেন সালমান শাহের সাবেক স্ত্রী একাকিত্ব বাড়াচ্ছে প্রাণঘাতি রোগের সম্ভাবনা

সামনে এলো রোনালদোর বিয়ের চুক্তি ও সম্ভাব্য বিচ্ছেদের আর্থিক শর্তাবলী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বিশ্ব ফুটবলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ গত ১১ আগস্ট গোপন ও ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুধু পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু।

বিয়ের পর এবার সামনে এসেছে তাদের বৈবাহিক চুক্তি এবং বিচ্ছেদ হলে সম্পদ ও আর্থিক সুবিধা বণ্টনের বিভিন্ন শর্ত।

মেক্সিকান সংবাদমাধ্যম ‘এন পারেহা’র প্রতিবেদন ও সরকারি রেজিস্ট্রি নথির বরাত দিয়ে জানা গেছে, রোনালদো ও জর্জিনা ‘সম্পদের পৃথকীকরণ’ কাঠামোর অধীনে বিয়ে করেছেন।

পর্তুগিজ আইনের আওতায় করা এই চুক্তি অনুযায়ী, বিয়ের আগে ও পরে দুজনের অর্জিত সম্পদ, আয় ও বিনিয়োগ যার যার নিজস্ব মালিকানায় থাকবে। অর্থাৎ ভবিষ্যতে বিচ্ছেদ হলেও সম্পদ স্বয়ংক্রিয়ভাবে ভাগ হয়ে যাওয়ার সুযোগ নেই।

চুক্তির ফলে রোনালদোর ফুটবল ক্লাব আল নাসর থেকে পাওয়া বেতন, স্পনসরশিপ থেকে আয় এবং ‘পেস্তানা সিআরসেভেন’ হোটেলসহ তার অন্যান্য ব্যবসার আয়ও তার নিজের মালিকানাতেই থাকবে।

তবে বিচ্ছেদ হলে জর্জিনার জন্য রয়েছে আলাদা আর্থিক সুবিধার শর্ত।

পর্তুগিজ ম্যাগাজিন ‘টিভি গিয়া’র প্রতিবেদনের বরাতে জানা গেছে, বিচ্ছেদ হলে জর্জিনা প্রতি মাসে প্রায় এক লাখ ইউরো খোরপোষ পাবেন। পাশাপাশি মাদ্রিদের অভিজাত এলাকা লা ফিনকায় থাকা তাদের বিলাসবহুল প্রাসাদের একক মালিকানাও জর্জিনার কাছে চলে যাবে। বর্তমানে ওই সম্পত্তির মূল্য ৫৬ লাখ মার্কিন ডলারের বেশি বলে জানা গেছে।

এদিকে, বিয়ের অনুষ্ঠানে রোনালদোর পাঁচ সন্তান এবং ঘনিষ্ঠ কয়েকজন উপস্থিত ছিলেন। তবে পর্তুগাল জাতীয় দল কিংবা আল নাসরের সতীর্থদের কাউকে অনুষ্ঠানে দেখা যায়নি।

অর্থাৎ, বিয়েটি ছিল পুরোপুরি পারিবারিক ও ব্যক্তিগত আয়োজনের—কিন্তু বিয়ের পর প্রকাশ্যে আসা চুক্তির শর্ত ঘিরেই এখন আলোচনায় রোনালদো-জর্জিনা।

সূত্র: এনডিটিভি 

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফেসবুকে সমালোচকদের অশালীন গালি ও ‘তুলে আনার’ হুমকি এমপি মোবাশ্বেরের

সামনে এলো রোনালদোর বিয়ের চুক্তি ও সম্ভাব্য বিচ্ছেদের আর্থিক শর্তাবলী

আপডেট সময় ০২:২২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬