ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী ১২৯ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যাকবলিত এলাকায় পৌঁছেছেন চীনের প্রধানমন্ত্রী ‘কোনো মুসলিম দেশের ভূখণ্ড যেন অন্য মুসলিম দেশের বিরুদ্ধে ব্যবহার না হয়’ রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি বিবাহিতদের ভর্তি নেবে না হলি ক্রস কলেজ, ভর্তির পর বিয়ে করলে টিসি হঠাৎ ৪ লাখ ভোল্টের বিদ্যুতের খুঁটির মাথায় উঠে পড়ল যুবক ‘চোখের সামনে কয়েক সেকেন্ডেই ভেসে গেল স্ত্রী-সন্তান’— লোমহর্ষক বর্ণনা দিলেন বেঁচে যাওয়া ব্যক্তি মক্কা চুক্তি: নতুন পরীক্ষার মুখে বাংলাদেশের পররাষ্ট্রনীতি

প্রতিবেশীদের দেশগুলোর সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত ইরান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩১:২৫ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • ৫৮১ বার পড়া হয়েছে

এবার আঞ্চলিক শান্তি ও সহযোগিতা জোরদারে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চায় ইরান। রোববার (২৯ জুন) মন্ত্রিসভা এক বৈঠকে এমন ঘোষণা দেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট মসউদ পেজেশকিয়ান।

তিনি জানান, তেহরান বিশ্বাস করে পারস্য উপসাগর কেবল ভৌগোলিক অঞ্চল নয়। এটি আঞ্চলিক শান্তি, সহযোগিতা ও ভ্রাতৃত্বের প্রতীক। উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক দৃঢ় করা সমগ্র ইসলামী বিশ্বের জন্য শান্তি ও উন্নয়নের বার্তা বহন করে। তিনি বলেন, ‘১২ দিনের যুদ্ধে আমাদের জাতীয় প্রতিরোধ সম্ভব হয়েছে কেবল সর্বোচ্চ নেতার প্রজ্ঞাময় দিকনির্দেশনা ও নেতৃত্বে। তার প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

পেজেশকিয়ান দেশের ভেতরে ও আন্তর্জাতিক মহলে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সহায়তার কথাও উল্লেখ করেন। ধর্মীয় নেতা, আলেম, শিক্ষাবিদ, লেখক, শিল্পী, গণমাধ্যমকর্মীসহ সবার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি প্রবাসী ইরানিদের অবদানের কথা বিশেষভাবে তুলে ধরেন।

তিনি বলেন, ‘জাতীয় ঐক্য ও সংহতি রক্ষায় বিদেশে বসবাসকারী ইরানিরা তাদের দায়িত্বশীলতা ও দেশপ্রেমের প্রমাণ দিয়েছেন। তাদের এই অবদান সত্যিই প্রশংসনীয়।’ আঞ্চলিক কূটনীতি প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, ইসলামী প্রজাতন্ত্রের অন্যতম প্রধান নীতি হচ্ছে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করা। তিনি জানান, পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের সঙ্গে পূর্ণমাত্রায় সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে ইরান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেশীদের দেশগুলোর সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত ইরান

আপডেট সময় ১২:৩১:২৫ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫