ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে ভুলে ধন্যবাদ দিলেন আমির হামজা কর্ণফুলীতে ফিশিং ভেসেলে বিস্ফোরণ, ৬ নাবিক দগ্ধ আনচেলত্তি ফ্যাক্টরেই বিশ্বকাপে এক প্রজন্মের সবচেয়ে বড় ব্যর্থতা এড়াল ব্রাজিল জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা ‘ধন্যবাদ বাংলাদেশ, আমরা ব্রাজিলিয়ানরাও তোমাদের ভালোবাসি‘ জার্মান সেই গণিতবিদকে এক হাত নিলেন নেইমার যাঁরা বাংলাদেশ চাননি, তাঁদের কেন রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রী বানিয়েছিলেন: বিএনপিকে পরওয়ার শেখ পরিবারের ৫ স্থাপনার নাম পরিবর্তন না করায় সিনেট থেকে ডাকসু নেতাদের ওয়াকআউট সংসদে ‘ঋণখেলাপি’ প্রসঙ্গ তুলে জামায়াত এমপির প্রশ্ন, যা বললেন স্পিকার

তালগাছ কেটে শতাধিক বাবুইছানা হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫০:১২ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • ৭৮৬ বার পড়া হয়েছে

এবার ঝালকাঠিতে তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির ছানা হত্যা এবং ডিম ধ্বংসের ঘটনায় করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (২৯ জুন) সন্ধ্যায় পিরোজপুর জেলার নেছারাবাদ থানা থেকে আসামি মো. মোবারেক ফকিরকে (৬৫) গ্রেপ্তার করা হয়।

এর আগে গত শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় সদর উপজেলার পূর্ব গুয়াটন এলাকায় একটি তালগাছ কেটে ফেলা হয়। গাছটির শাখা-প্রশাখায় ছিল অসংখ্য বাবুই পাখির বাসা। যার প্রতিটিতে ডিম ও ছানা ছিল। গাছটি কাটার সঙ্গে সঙ্গে বাসাগুলো ভেঙে নিচে পড়ে যায় ও পানিতে ডুবে যায়। এতে অধিকাংশ ছানা মারা যায় এবং ডিমগুলো নষ্ট হয়ে যায়। কিছু প্রাপ্তবয়স্ক পাখি উড়ে গেলেও বাসার অধিকাংশ পাখি রক্ষা করা যায়নি।

এ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে শেখেরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাসুদুর রহমান বাদী হয়ে অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ করেন। অভিযোগ রেকর্ডের মাত্র তিন ঘণ্টার মধ্যে মোবারেক ফকিরকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে জেলার পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় জানান, ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের পূর্ব গুয়াটন গ্রামে তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির ছানা এবং ডিম ধ্বংসের ঘটনায় করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

তালগাছ কেটে শতাধিক বাবুইছানা হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট সময় ১২:৫০:১২ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫