ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেতানিয়াহু ‘নেশাগ্রস্ত জুয়াড়ির মতো’ আচরণ করছেন: সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না, অ্যাম্বুলেন্সের ধাক্কায় ঝরল প্রাণ ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন আস্থা তৈরি হলেই ভারত সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র উপদেষ্টা শুধু পদ নয়, বাংলাদেশের রাষ্ট্রপতির হাতে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু ক্ষমতা সংস্কার প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না: নাহিদ ইসলাম সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্পত্তি ক্রোকের নির্দেশ বাউফলের কৃতি সন্তান বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে ড. মাসুদ এমপির অভিনন্দন রোহিঙ্গারা পরিবেশ ধ্বং’স, মা/দ/ক চোরাচালানসহ নানা অপ’ক’র্মে জড়িত: সেনাপ্রধান এটি চালু হলেই শুরু হয় বিশ্বযুদ্ধ, আবার সচল সেই খনি

বিশ্বকাপে ইসরায়েলের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জর্ডানের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ৫১০ বার পড়া হয়েছে

এবার বাকিরা খেলছে, আর তারা মাঠেই নামল না! অনূর্ধ্ব-১৯ বাস্কেটবল বিশ্বকাপে বড়সড় আলোচনার জন্ম দিল জর্ডান। টুর্নামেন্টে নিজেদের নির্ধারিত ম্যাচে ইসরায়েলের মুখোমুখি হতে অস্বীকৃতি জানিয়েছে দলটি। এর ফলে নিয়ম অনুযায়ী ম্যাচে ০-২০ ব্যবধানে কারিগরি হার যুক্ত হয়েছে জর্ডানের নামের পাশে।

বাস্কেটবলের কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা ফিবার কাছ থেকে নিশ্চিত হওয়া গেছে, জর্ডানিয়ান বাস্কেটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে—ইসরায়েলের বিপক্ষে তারা ম্যাচ খেলবে না। নির্ধারিত সময়ে দলটি কোর্টে না নামায় নিয়ম অনুযায়ী ম্যাচটি ইসরায়েলের অনুকূলে দেওয়া হয়।

এই সিদ্ধান্তের ফলে গ্রুপ ‘সি’-তে পয়েন্ট টেবিলে বড়সড় পরিবর্তন এসেছে। ইসরায়েল এখন দুই ম্যাচে দুই জয়ে শীর্ষে। অন্যদিকে, টানা দুই ম্যাচে হার জর্ডানকে ঠেলে দিয়েছে তলানিতে। এই গ্রুপের অন্য দুই দল—ডমিনিকান রিপাবলিক ও সুইজারল্যান্ড। ডমিনিকানদের ঝুলিতে একটি জয় থাকলেও সুইজারল্যান্ড এখনো জয়হীন।

জর্ডানের এই বয়কট কেবল একটি ম্যাচ নয়, বরং আঞ্চলিক রাজনীতিরও প্রতিফলন। ক্রীড়াক্ষেত্রে এমন অবস্থান বিতর্ক তৈরি করলেও, এটিই প্রথম নয়। আন্তর্জাতিক প্রতিযোগিতায় এর আগেও একাধিক দেশ কূটনৈতিক ও রাজনৈতিক বিবেচনায় প্রতিপক্ষ দলকে বয়কট করেছে।

বিশ্বমঞ্চে জর্ডানের এমন পদক্ষেপ নিয়ে আলোচনা যেমন চলছে, তেমনি ফিবার সিদ্ধান্ত ও ভবিষ্যৎ পদক্ষেপও থাকছে নজরে। মাঠের বাইরের এই কূটনৈতিক বার্তা শেষ পর্যন্ত টুর্নামেন্টের গতি ও প্রতিযোগিতার পরিবেশে কী প্রভাব ফেলবে, সেটিই এখন দেখার বিষয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহু ‘নেশাগ্রস্ত জুয়াড়ির মতো’ আচরণ করছেন: সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী

বিশ্বকাপে ইসরায়েলের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জর্ডানের

আপডেট সময় ১১:২১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫