ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রংপুর বিভাগকে বাজেট বৈষম্যের মধ্যে রাখা যাবে না: আখতার হোসেন ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে কর্মসূচি প্রত্যাহারের আহ্বান বিজেপি মন্ত্রীর জুলাই কোনো নির্দিষ্ট দলের নয় : রিজভী দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন রাহুল গান্ধী শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি ও পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগালো এলাকাবাসী মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার দিল্লির আন্দোলন ঘিরে কঙ্গনার কড়া সমালোচনা আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

কোটি টাকার ইউনিয়ন পরিষদ ভবন, এখন মাদকসেবীদের আড্ডা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৩৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

জনগণের দোরগোড়ায় আধুনিক সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য ছিল। কিন্তু প্রায় এক কোটি টাকা ব্যয়ে নির্মিত কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনটি নির্মাণের প্রায় নয় বছর পেরিয়ে গেলেও একদিনের জন্যও চালু হয়নি। এখন ভবনটি পরিত্যক্ত, আর স্থানীয়দের অভিযোগ—রাতে এটি মাদকসেবী ও বখাটেদের আড্ডাখানায় পরিণত হয়।

সরেজমিনে দেখা গেছে, ইউনিয়নের কেন্দ্র থেকে প্রায় তিন কিলোমিটার দূরে নির্মিত ভবনের প্রধান ফটকে ঝুলছে তালা। চারপাশ আগাছায় ছেয়ে গেছে। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় দরজা-জানালার বিভিন্ন অংশ চুরি হয়েছে, ছাদের টালি খসে পড়ছে এবং দেয়ালে ফাটল দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সাবেক চেয়ারম্যানের ব্যক্তিগত প্রভাবেই নির্জন এলাকায় ভবনটি নির্মাণ করা হয়েছিল। তবে নিরাপত্তা ও অবস্থানগত কারণে কোনো চেয়ারম্যানই ভবনটি চালু করেননি। ফলে ইউনিয়ন পরিষদের সব কার্যক্রম এখনও পুরোনো জরাজীর্ণ ভবন থেকেই পরিচালিত হচ্ছে।

এদিকে এলজিইডি বলছে, সরকারি নীতিমালা মেনেই ভবনটি নির্মাণ করা হয়েছিল। তবে নিরাপত্তাজনিত সমস্যার বিষয়টি স্বীকার করে কর্তৃপক্ষ জানিয়েছে, কেন ভবনটি এত বছর ব্যবহার হয়নি, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের দাবি, দ্রুত ভবনটি চালু করা অথবা জনস্বার্থে অন্য কোনো কাজে ব্যবহার করা হোক, যাতে সরকারি অর্থের অপচয় বন্ধ হয় এবং ভবনটি আর অসামাজিক কর্মকাণ্ডের আশ্রয়স্থল না থাকে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রংপুর বিভাগকে বাজেট বৈষম্যের মধ্যে রাখা যাবে না: আখতার হোসেন

কোটি টাকার ইউনিয়ন পরিষদ ভবন, এখন মাদকসেবীদের আড্ডা

আপডেট সময় ০৬:৩৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬