ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশ দোকানে ডাকাতি: প্রধান আসামি মামুন গ্রেফতার মেসির প্রশংসায় বিনয়ী মেদিনা, বললেন—‘অধিনায়কের জন্য জীবন দিতেও প্রস্তুত’ অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি

সিরিজ খেলতে আগস্টে ঢাকায় আসছে না ভারতীয় দল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ৫৮৩ বার পড়া হয়েছে

এবার ওয়ানডে ও টি২০ সিরিজ খেলতে আগস্টে বাংলাদেশে আসার কথা ছিল ভারতের। বিসিসিআইর অনুমোদন নিয়ে সূচিও ঘোষণা করেছিল বিসিবি। বাস্তবতা হলো নির্ধারিত সময়ে সে সিরিজ হচ্ছে না। দ্বিপক্ষীয় এ সিরিজ পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছে ভারত। সিরিজটি নিয়ে দুটি বিকল্প সময়ের কথা শোনা যাচ্ছে– নভেম্বর বা আগামী বছরের কোনো এক সময়।

এদিকে বাংলাদেশের বর্তমান বাস্তবতায় চলতি বছর ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফরের সম্ভাবনা কম। বিসিবি পরিচালনা পর্ষদের গতকালের সভায় এ নিয়ে আলোচনা হয়েছে। ক্রিকেট পরিচালনা বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে নতুন সূচি ঠিক করতে।

১৮ থেকে ৩১ আগস্ট ঢাকা ও চট্টগ্রামে ছিল তিনটি ওয়ানডে ও তিনটি টি২০ ম্যাচ। গুঞ্জন আছে নিরাপত্তাহীনতার কারণে আগস্টের সফর বাতিল করা হয়। যদিও এ ব্যাপারে বিসিবি থেকে আনুষ্ঠানিক কিছু বলা হয়নি। বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘বিসিসিআই-এর সঙ্গে আমাদের ইতিবাচক আলোচনা হয়েছে। তারা সিরিজের বিষয়ে সরকারের থেকে ছাড়পত্রের অপেক্ষায় আছে।’

তিনি বলেন, ‘আমরা ভারতের বিপক্ষে আগস্ট বা সেপ্টেম্বরে সিরিজ আয়োজন করবো এমন নয়। বরং আমরা আলোচনা করেছি, সিরিজটা কীভাবে আয়োজন করতে পারি। আমরা এখন সিরিজটি আয়োজন করতে না পারলে অন্য কোন সময়ে করবো।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

সিরিজ খেলতে আগস্টে ঢাকায় আসছে না ভারতীয় দল

আপডেট সময় ০২:৫১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫