ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ছাত্র আন্দোলনে আবারো উত্তাল ভারত প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পেট্রলপাম্পের সহকারী ব্যবস্থাপককে কুপিয়ে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই ছাত্রদল-ছাত্রশিবিরের সমঝোতা শেষে হলে উঠলেন শিবিরের নেতা-কর্মীরা ‘কোটা গেছে যেই পথে, কমিটি যাবে সেই পথে’ স্লোগানে উত্তাল ঢাবি শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির হাতে ক্ষমতা, রাবিতে শিবিরের বিক্ষোভ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কয়েক ঘণ্টা পরেই দিল্লিতে দীনেশ ত্রিবেদী ছেলে বিসিএস কর্মকর্তা, বাবা এবার এসএসসি পাশ করলেন ঠাকুরগাঁওয়ের ৫ স্কুলে কেউই পাশ করেনি, হতাশ না হয়ে চেষ্টার পরামর্শ মির্জা ফখরুলকন্যার সন্ধানের ৩ দিন পর যেভাবে ৯৬টি ল্যান্ড মাইন নিস্ক্রিয় করলো সেনাবাহিনী ‘ম্যানেজিং কমিটির ক্ষমতায় শিক্ষক নিয়োগ’-অবস্থান স্পষ্ট করলেন শিক্ষামন্ত্রী

মধ্যপ্রাচ্যে কিছু বাংলাদেশির অপরাধে ক্ষতিগ্রস্ত হচ্ছে গোটা প্রবাসী সমাজ: আসিফ নজরুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৪৮:২৫ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • ৪৩১ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে অল্পসংখ্যক বাংলাদেশির অপরাধের কারণে বৃহৎ সংখ্যক প্রবাসী বাংলাদেশি সমস্যায় পড়ছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

বুধবার (২ জুলাই) ঢাকার মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমি কয়েকবার মধ্যপ্রাচ্যে গিয়েছি। ওখানে শুনেছি, নিয়মিত ঘোষণা দিয়ে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ার লোকজন মারামারিতে জড়ায়। এমনকি সৌদি আরবের একটি এলাকায় বাঙালি মাস্তানরা টাকা ছিনতাই ও লুট করতে গিয়ে বাড়িতে ঢুকে হাত কেটে দেয়—এমন ঘটনাও ঘটেছে।”

এ বিষয়ে স্থানীয়দের প্রতিক্রিয়ার কথা তুলে ধরে তিনি বলেন, “জিজ্ঞেস করেছিলাম, পুলিশে খবর দেন না কেন? তারা বলেছে, পুলিশে জানালে সবাইকে বের করে দেবে।”

তিনি জানান, এসব অপরাধের কারণে নিরীহ প্রবাসীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। “দশজন বাজে কাজ করে, আর এর জন্য সাফার করে দশ হাজার, দশ লাখ লোক,” বলেন তিনি।

আসিফ নজরুল আরও জানান, বাহরাইনে একজন মালিককে হত্যার ঘটনায় দেশটিতে বাংলাদেশিদের জন্য শ্রমবাজার বন্ধ হয়ে গেছে।

তিনি প্রবাসী বাংলাদেশিদের এসব বিষয়ে আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ছাত্র আন্দোলনে আবারো উত্তাল ভারত

মধ্যপ্রাচ্যে কিছু বাংলাদেশির অপরাধে ক্ষতিগ্রস্ত হচ্ছে গোটা প্রবাসী সমাজ: আসিফ নজরুল

আপডেট সময় ০৭:৪৮:২৫ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫