ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও আগে ভোট চুরি হতো এবার বিএনপি ফল চুরি করেছে: হাসনাত আব্দুল্লাহ রক্ত লেখা ইতিহাস কখনো মুছে যায় না: নাহিদ ইসলাম ভারতের দিকে তাক করা চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, স্যাটেলাইট ইমেজে অবাক করা দৃশ্য তিন শিক্ষার্থীকে পে’টা’লে’ন সালাহউদ্দিন আম্মারসহ শিবির নেতারা ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর ‘চুক্তিভঙ্গ’ করেছে মোদি সরকার, ফের আন্দোলনের হুঁশিয়ারি ‘তেলাপোকার’ হরমুজ আমাদের নিয়ন্ত্রণে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চাইনি: ইরান সরকার সেই পুরোনো ফ্যাসিবাদী সংস্কৃতি ফিরিয়ে আনতে চাচ্ছে: গোলাম পরওয়ার ‘ভালুকার এমপির আমলনামা পড়ে শেষ করতে পারিনি’: নাসীরুদ্দীন পাটওয়ারী

সরকার সেই পুরোনো ফ্যাসিবাদী সংস্কৃতি ফিরিয়ে আনতে চাচ্ছে: গোলাম পরওয়ার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১১:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

যারা জুলাই বিপ্লবের বেনিফেশিয়ারি, তারাও জুলাই যোদ্ধাদের ডিপ্রাইভ (বঞ্চিত) করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, ‘শুধু একটা সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি; বরং জুলাই বিপ্লবের চেতনাই হচ্ছে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। কিন্তু বর্তমান সরকার সেই পুরোনো ফ্যাসিবাদী সংস্কৃতি ফিরিয়ে আনতে চাচ্ছে।’

সোমবার (২৭ জুলাই) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল ডক্টরস ফোরামের উদ্যোগে ‘জুলাই বিপ্লব: স্বাস্থ্য খাতের অবদান ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জুলাই সনদ পুরোটা মানলে প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতা থাকবে না। হাসিনার মতো যা ইচ্ছা তা-ই করতে চান বলেই বর্তমান সরকার জুলাই সনদকে এড়িয়ে যাচ্ছেন। মৌলিক সাংবিধানিক সংস্কার বাদ দিলে রাষ্ট্র কাঠামোয় ফ্যাসিবাদী চরিত্র কখনো দূর হবে না। এ রকম সংবিধানে যারাই নির্বাচনে ক্ষমতায় আসবে, তারা আরেকজন হাসিনা হয়ে ফ্যাসিবাদের জন্ম দেবে।’

নির্বাচনের পর বিএনপি সরকার কোনো কারণ ছাড়াই ন্যক্কারজনকভাবে বদলি করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘প্রশাসনে রাজনৈতিক হস্তক্ষেপ ও প্রভাবমুক্ত করতেই গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।’

তিনি বলেন, ‘গণভোট নিয়ে এখন যত, আপত্তি নির্বাচনের আগে কেন এসব আপত্তি করা হয়নি। জুলাই নিয়ে সংসদে আলোচনা করাকে সরকারদলীয় এমপি অপ্রয়োজনীয় বললেও সরকারের পক্ষ থেকে ওই এমপি বাধা না হয়নি। তার মানে সরকার এ বক্তব্য সমথর্ন করে। জুলাই সনদ বাস্তবায়ন না করলে ছাত্র-জনতা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজপথে নামতে বাধ্য হবে।’

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ অভিযোগ করে বলেন, ‘বিএনপি শুরুতে তাকে বহাল রাখলেও পরে রাজনৈতিক স্বার্থে পদত্যাগে বাধ্য করেছে। বিএনপির রাজনৈতিক ইতিহাসই হচ্ছে স্বার্থ উদ্ধার হলেই ছুড়ে ফেলে দেওয়া এবং ভুলে যাওয়া। যেমনি তারা ভুলে গেছে জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা।’

এসময় জুলাইয়ের ইতিহাস পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি।

ন্যাশনাল ডক্টরস ফোরামের সহসভাপতি ডা. আতিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় জামায়াতের এমপি ডা. মো. মোসলেহ উদ্দিন ফরিদ, হাফেজ মো. রাশেদুল ইসলাম, ডাকসু ভিপি সাদিক কায়েম, ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি ডা. এমজি ফারুক হোসেন প্রমুখ বক্তব্য দেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

সরকার সেই পুরোনো ফ্যাসিবাদী সংস্কৃতি ফিরিয়ে আনতে চাচ্ছে: গোলাম পরওয়ার

আপডেট সময় ১০:১১:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬