ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও আগে ভোট চুরি হতো এবার বিএনপি ফল চুরি করেছে: হাসনাত আব্দুল্লাহ রক্ত লেখা ইতিহাস কখনো মুছে যায় না: নাহিদ ইসলাম ভারতের দিকে তাক করা চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, স্যাটেলাইট ইমেজে অবাক করা দৃশ্য তিন শিক্ষার্থীকে পে’টা’লে’ন সালাহউদ্দিন আম্মারসহ শিবির নেতারা ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর ‘চুক্তিভঙ্গ’ করেছে মোদি সরকার, ফের আন্দোলনের হুঁশিয়ারি ‘তেলাপোকার’ হরমুজ আমাদের নিয়ন্ত্রণে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চাইনি: ইরান সরকার সেই পুরোনো ফ্যাসিবাদী সংস্কৃতি ফিরিয়ে আনতে চাচ্ছে: গোলাম পরওয়ার ‘ভালুকার এমপির আমলনামা পড়ে শেষ করতে পারিনি’: নাসীরুদ্দীন পাটওয়ারী

‘চুক্তিভঙ্গ’ করেছে মোদি সরকার, ফের আন্দোলনের হুঁশিয়ারি ‘তেলাপোকার’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নেয়ার প্রতিশ্রুতি দিলেও উল্টো পথে হাঁটছে ভারতের কেন্দ্রীয় সরকার। এমন অভিযোগে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজিপি)। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির পরিবর্তন না হলে মঙ্গলবার (২৭ জুলাই) থেকেই নতুন করে বিক্ষোভ শুরু হতে পারে। খবর এনডিটিভির।

অভিজিৎ দীপকের নেতৃত্বাধীন এই আন্দোলনটি শুরু হয়েছিল ব্যঙ্গাত্মকভাবে, নামটিও গ্রহণ করা হয়েছিল একটি কটূক্তি থেকে। শিক্ষামন্ত্রী হিসেবে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর দিল্লির যন্তর মন্তরে নিজেদের ৩৭ দিনের টানা প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছিল তারা।সংবাদ শিরোনাম

তবে সিজিপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ পোস্ট করা এক বার্তায় অভিযোগ করেন, ‘আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও পুলিশি ব্যবস্থা না নেয়ার যে চুক্তি হয়েছিল, তা সম্পূর্ণ লঙ্ঘন করা হচ্ছে। বিহার ও পশ্চিমবঙ্গে শত শত ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। দিল্লিসহ অন্যান্য রাজ্যে শত শত শিক্ষার্থীকে নজরদারি ও হেনস্তা করা হচ্ছে। এমনকি দিল্লিতে যেসব স্বেচ্ছাসেবী আন্দোলনকারীদের লজিস্টিক সমর্থন দিচ্ছেন, তাদেরও আটক করার একাধিক খবর আসছে।’

সরকারের মধ্যস্থতাকারী মন্ত্রী জে পি নাড্ডা এবং জিতেন্দ্র সিংকে ট্যাগ করে তিনি আরও লিখেছেন, ‘আমাদের দাবি, আন্দোলনকারীদের বিরুদ্ধে হওয়া সমস্ত এফআইআর (ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট) অবিলম্বে প্রত্যাহার করা হোক এবং ছাত্রদের মুক্তি দেয়া হোক। ভবিষ্যতে দিল্লি পুলিশ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা বিজেপি-শাসিত রাজ্যগুলোর পুলিশ যেন কোনও এফআইআর না দায়ের করে। অন্যথায় আমরা আবারও আন্দোলন শুরু করতে বাধ্য হব।’

সিজেপি মুখপাত্র আরও দাবি করেন, বৈঠকের সময় মামলা প্রত্যাহারের বিষয়ে যে লিখিত চুক্তির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা যেন মঙ্গলবারের মধ্যে তাদের হাতে তুলে দেয়া হয়’।

গত শনিবার (২৫ জুলাই) কনস্টিটিউশন ক্লাবে মন্ত্রীদের সঙ্গে তৃতীয় দফায় বৈঠকের পর সিজিপি জানিয়েছিল, যেসব নিট পরীক্ষার্থী আত্মহত্যা করেছে, তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি ভারতজুড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহারের আশ্বাস দিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

‘চুক্তিভঙ্গ’ করেছে মোদি সরকার, ফের আন্দোলনের হুঁশিয়ারি ‘তেলাপোকার’

আপডেট সময় ১০:৩৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬