ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বুধবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস নাসীরুদ্দিন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন সারজিস-পাটোয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ পুলিশের উপস্থিতিতেই নাসীরুদ্দীন-সারজিসের গাড়িবহরে হামলার অভিযোগ আসিফ মাহমুদের মিরপুরে দেয়াল ধসে আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী আপনার পতন ছাত্রদল আর যুবদলই নিয়ে আসবে—প্রধানমন্ত্রীকে শিবির সভাপতি পুলিশের উপস্থিতিতেই নাসীরুদ্দীন-সারজিসের গাড়িবহরে হামলার অভিযোগ আসিফ মাহমুদের নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি নাহিদের হাসপাতালে নেয়ার সময়ও হামলাকারীরা থামেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী

‘আওয়ামী লীগ তো ভারতে জায়গা পেয়েছে, আপনারা কোথায় পালাবেন’—গাংনীতে এনসিপির পথসভায় বক্তারা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

মেহেরপুরের গাংনীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাংনী বাজার বাসস্ট্যান্ড চত্বরে এ পথসভা অনুষ্ঠিত হয়।

এনসিপির কেন্দ্রীয় নেতা ও মেহেরপুর জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট শাকিল আহমেদের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন দলটির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু, নুসরাত তাবাসসুমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, ট্যাংক, গোলাবারুদ, পার্শ্ববর্তী দেশের সমর্থন, বিদেশি শক্তি কিংবা অর্থবিত্ত কোনো কিছুই আওয়ামী লীগের পতন ঠেকাতে পারেনি।

আখতার হোসেন এমপি বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার হরণ করেছে। বিএনপি সরকার গঠনের ছয় মাস পার হলেও স্থানীয় সরকার নির্বাচন কবে হবে, সে বিষয়ে এখনো কোনো তারিখ জানানো হয়নি। ভোট ছাড়াই স্থানীয় সরকারে প্রতিনিধি বসানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান দখলের অভিযোগ উঠছে। বিএনপি ৩১ দফা বাস্তবায়নের কথা বললেও সেই ৩১ দফায় বাংলাদেশের প্রতিষ্ঠান দখলের কথা কোথায় লেখা রয়েছে, সে প্রশ্নও তোলেন তিনি।

বিএনপিকে উদ্দেশ্য করে ডা. মাহমুদা মিতু এমপি বলেন, ‘যাদের রক্তের ওপর দাঁড়িয়ে সরকার গঠন করেছেন, আপনারা তাদের কুশপুত্তলিকা তৈরি করেছেন। আওয়ামী লীগ থেকে শিক্ষা না নিলে গাংনীবাসী আপনাদের এমন শিক্ষা দেবে। আওয়ামী লীগ তো ভারতে জায়গা পেয়েছে, আপনারা কোথায় পালাবেন, সেটা এখন থেকেই চিন্তা করুন।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ আর সেই বাংলাদেশ নেই। বাংলাদেশকে যদি আওয়ামী লীগের পথে নিয়ে যেতে চান, তাহলে হাসিনার মতো পালায় না পালায় না বলতে বলতে পালিয়ে যেতে হবে। তখন মুখ দেখানোর জায়গা থাকবে না।’

এনসিপি জুলাইয়ের ২৪-এর আন্দোলনের রক্তের ওপর গড়ে উঠেছে উল্লেখ করে মাহমুদা মিতু বলেন, এনসিপির গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে কীভাবে প্রতিরোধ করতে হয়, তা জনগণ জানে। এ সময় তিনি গণভোটের রায়ের সঙ্গে বেইমানি করারও অভিযোগ করেন।

পথসভায় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বুধবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

‘আওয়ামী লীগ তো ভারতে জায়গা পেয়েছে, আপনারা কোথায় পালাবেন’—গাংনীতে এনসিপির পথসভায় বক্তারা

আপডেট সময় ০১:০৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬