ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘ডোপ টেস্টের’ খবর শুনেই উধাও এসআই মামুন শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের স্থাপনায় ব্যাপক ক্ষতির চিত্র ঢাকা-রংপুর লংমার্চ সফলে রাজধানীতে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ হাদি হত্যা নিয়ে মমতার বিতর্কিত মন্তব্য, জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে পটুয়াখালীর চাঞ্চল্যে: একই ঘরে দুই তরুণী, ‘বাসর’ সাজিয়ে রাতযাপন ইরান সংঘাতে জ্বালানি সংকটে বিশ্ব; আকাশচুম্বী তেলের দামে দেশে দেশে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ ডাকসুর অনার বোর্ডে ২০১৯ সালের জিএস হিসেবে রাশেদ খাঁনের নাম মাদক উৎপাদনকারী দেশের তালিকায় ভারত, তবুও যে কারণে মোদির প্রশংসায় ট্রাম্প! সতর্কবার্তা উপেক্ষা করেও কেন এআই উন্নয়ন নিয়ে এতো মরিয়া ট্রাম্প?

আবারও মোদির বাসভবন অভিমুখে পদযাত্রার ডাক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪১:২১ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

ভারতে ২০ শতাংশ ইথানল মিশ্রিত ই-২০ পেট্রোল চালুর সিদ্ধান্তের বিরোধিতা করে আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছেন আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। আগামী ৪ আগস্ট (মঙ্গলবার) দুপুরে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

শনিবার (১ আগস্ট) দিল্লিতে আয়োজিত ‘ন্যাশনাল টাউনহল অ্যাগেইনস্ট ই-২০’ অনুষ্ঠানে এ ঘোষণা দেন সাবেক এই দিল্লি মুখ্যমন্ত্রী।

কেজরিওয়াল জানান, ই-২০ পেট্রোল নীতি প্রত্যাহারের দাবিতে প্রধানমন্ত্রীর উদ্দেশে দেওয়া একটি অনলাইন আবেদনে ইতোমধ্যে দুই লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছেন। তিনি বলেন, আগামী ৪ আগস্ট দুপুর ১২টায় নিজেই সেই গণআবেদনের মুদ্রিত কপি প্রধানমন্ত্রী মোদির বাসভবনে পৌঁছে দেবেন।

তিনি আরও বলেন, পদযাত্রায় তার সঙ্গে মাত্র ১০০ জন কর্মী-সমর্থক থাকবেন। তাদের এমনভাবে বাছাই করা হয়েছে, যারা পুলিশের বাধা, লাঠিচার্জ বা গ্রেপ্তারের ভয় পান না।

ই-২০ পেট্রোলের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন কেজরিওয়াল। তার দাবি, সরকার যদি মনে করে এই জ্বালানি সম্পূর্ণ নিরাপদ, তাহলে বিষয়টি নিয়ে প্রকাশ্য বিতর্কে আসা উচিত। সেখানে উভয় পক্ষ নিজেদের তথ্য-প্রমাণ উপস্থাপন করতে পারবে।

অন্যদিকে কেজরিওয়ালের অভিযোগকে রাজনৈতিক স্টান্ট বলে উড়িয়ে দিয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দিল্লি বিজেপির সভাপতি হর্ষ মালহোত্রা বলেন, ই-২০ পেট্রোল ব্যবহারে ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে—এমন অন্তত ১০০টি ঘটনার সুনির্দিষ্ট প্রমাণ আগে কেজরিওয়ালের সামনে আনা উচিত।

ই-২০ পেট্রোলকে কেন্দ্র করে সরকার ও বিরোধী শিবিরের এই পাল্টাপাল্টি অবস্থান ভারতের জ্বালানি নীতি নিয়ে নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘ডোপ টেস্টের’ খবর শুনেই উধাও এসআই মামুন

আবারও মোদির বাসভবন অভিমুখে পদযাত্রার ডাক

আপডেট সময় ১১:৪১:২১ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬