ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘বাংলা আজ এক বিশালাকার কারাগার’: এবার গণআন্দোলনের হুঁশিয়ারি মমতার পৃথিবীর দিকে আসছে বিশাল গ্রহাণু, পারমাণবিক বোমা দিয়ে করা হবে ধ্বংস! জুলাই যোদ্ধাদের হাত-পা ভাঙবেন না, রক্ত ঝরাবেন না: জামায়াত আমির তনু হত্যা মামলা: জামিনে মুক্ত অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর ছাত্রদল আজ যে ভূমিকা রেখেছে, তা প্রশংসার দাবিদার: নয়ন রংপুরে মাদ্রাসার জমি বন্ধক দিয়ে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে ‘মুখ সামলান, তা না হলে শরীর সামলাতে পারবেন না’ আলোচিত সেই কিশোরী মাকে নিয়ে আদালতের অন্তর্বর্তী সিদ্ধান্ত বকশীবাজার এলাকায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ জেরুজালেম ইস্যুতে বৈঠকে বসছে শক্তিশালী ১৫ মুসলিম দেশ

বকশীবাজার এলাকায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনার পর রাজধানীর বকশীবাজারে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার সামনে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে আলিয়া মাদ্রাসার সামনে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়। এ সময় সড়কে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে, যা সন্ধ্যা পর্যন্ত চলতে থাকে।

এর আগে সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় অন্তত ৫০ জন আহত হন।

সেই ঘটনার পর থেকেই আলিয়া মাদ্রাসা এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। দুপুর ৩টার দিকে প্রথম দফায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। পরে প্রায় দুই ঘণ্টা পরিস্থিতি শান্ত থাকলেও বিকেলে আবার সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

আলিয়া মাদ্রাসা শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আবদুল আলিম অভিযোগ করেন, দুপুরে ছাত্রদলের নেতা-কর্মীরা হলে প্রবেশ করে শিবিরের সদস্যদের মারধর এবং কয়েকটি কক্ষে তালা লাগিয়ে দেন। পরে শিবিরের নেতা-কর্মীরা তাদের হল থেকে বের করে দিলে ছাত্রদল পুনরায় দলবল নিয়ে এসে হামলা চালায়। এতে শিবিরের প্রায় ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

অন্যদিকে, আলিয়া মাদ্রাসা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী সাদ চৌধুরীর দাবি, গত বছরের ৫ আগস্টের পর থেকে শিবিরের নেতা-কর্মীরা হলের কয়েকটি কক্ষ দখলে রেখেছেন। সোমবার রাতে সেখানে বহিরাগতদেরও রাখা হয়। মঙ্গলবার শিবির ছাত্রদলের একটি কক্ষে তালা দিলে পাল্টা কয়েকটি কক্ষে তালা লাগায় ছাত্রদল। এরপরই সংঘর্ষের সূত্রপাত হয়। তার দাবি, এ ঘটনায় ছাত্রদল ও যুবদলের অন্তত ১৮ জন আহত হয়েছেন।

ছাত্রদলের সঙ্গে স্থানীয় যুবদল ও বিএনপির নেতা-কর্মীদের যোগ দিতে দেখা গেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘বাংলা আজ এক বিশালাকার কারাগার’: এবার গণআন্দোলনের হুঁশিয়ারি মমতার

বকশীবাজার এলাকায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ

আপডেট সময় ০৯:৪৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬