ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জিপিএস ব্যবহার ছাড়াই মার্কিন ঘাঁটিতে নিখুঁত হামলা চালান ইরানি পাইলটরা বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী মেয়েদের আপত্তিকর ছবি তুলে লন্ডনে বয়ফ্রেন্ডের কাছে পাঠাতেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ড. ইউনূসের চেয়ে ‘হাজারগুণ ভালো’ দেশ চালাচ্ছেন তারেক রহমান: কাদের সিদ্দিকী সকাল না হতেই মর্মান্তিক দুই দুর্ঘটনা, ঝরে গেল ১৫ প্রাণ মৃত্যুর পর যদি সন্তানেরা না করে, তাই জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করলেন বৃদ্ধ অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক, আসল মানুষ কিনা প্রশ্ন পেজেশকিয়ানের সিঙ্গারার লোভ দেখিয়ে স্কুল শিক্ষার্থীদের মিছিলে নিলেন যুবলীগ নেতা মসজিদের ইমামকে ওমরাহ উপহার, আবেগে ভাসল বিদায়ের মুহূর্ত ইরান যুদ্ধ ‘খুব শিগগির’ শেষ হতে পারে: ট্রাম্প

সিঙ্গারার লোভ দেখিয়ে স্কুল শিক্ষার্থীদের মিছিলে নিলেন যুবলীগ নেতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

এবার কুমিল্লার দেবিদ্বারে সিঙ্গারা-সমুচা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল করানোর অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার ছোট শালঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ মিছিল অনুষ্ঠিত হয় বলে অভিযোগ রয়েছে। অভিযুক্ত ব্যক্তি বড়শালঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী সাদ্দাম মুন্সি (সুহেল রানা)।

স্থানীয়দের অভিযোগ, সাদ্দাম মুন্সি সিঙ্গারা-সমুচা খাওয়ানোর কথা বলে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে ডেকে নিয়ে যান। পরে তাদের দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দিতে উদ্বুদ্ধ করেন। মিছিলের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি নিয়ে সচেতন মহলে তীব্র সমালোচনা শুরু হয়।

ছোট শালঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা সুলতানা জানান, বৃহস্পতিবার সকালে পাঠদান শুরুর আগে সাদ্দাম হোসেন নামে এক ব্যক্তি সিঙ্গারা ও সমুচা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে কয়েকজন শিক্ষার্থীকে মাজার গেট এলাকায় নিয়ে যান। সেখানে তাদের দিয়ে বিভিন্ন স্লোগান দেওয়ানো হয়। তিনি আরও জানান, স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে বিষয়টি জানার পর বিদ্যালয়ের দপ্তরিকে ফোন করে শিক্ষার্থীদের দ্রুত স্কুলে ফিরিয়ে আনা হয়। এ ঘটনায় সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেবিদ্বার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনহাজ উদ্দিন বলেন, কোমলমতি শিক্ষার্থীদের এ ধরনের কর্মকাণ্ডে ব্যবহার করা অত্যন্ত দুঃখজনক। যারা শিক্ষার্থীদের দিয়ে এমন কাজ করিয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। খুব শিগগিরই সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

এদিকে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, সম্প্রতি ইউসুফপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের মিছিলে সাদ্দাম মুন্সির অংশগ্রহণের প্রমাণ পাওয়া গেছে। কোমলমতি শিশুদের রাজনৈতিক মিছিলে ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জিপিএস ব্যবহার ছাড়াই মার্কিন ঘাঁটিতে নিখুঁত হামলা চালান ইরানি পাইলটরা

সিঙ্গারার লোভ দেখিয়ে স্কুল শিক্ষার্থীদের মিছিলে নিলেন যুবলীগ নেতা

আপডেট সময় ১০:১১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬