ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নিখোঁজের পর আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২ হাজার ৩৮ ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক, এ দেশের দরকার নাই’—অপ্রতিমের মায়ের আহাজারি গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: অলি আহমদ আইনের মারপ্যাঁচে আওয়ামী লীগকে সুবিধা দিলে গণবিস্ফোরণ হবে: মঞ্চ ২৪ দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হবে: জামায়াতের আমির কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় সারাদেশে এখন জনমনে আতঙ্ক, মানুষের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়ালে পাকিস্তানে মহাবিপর্যয় নেমে আসবে: রাজা নাসির আব্বাস

ইরান যুদ্ধ ‘খুব শিগগির’ শেষ হতে পারে: ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে বলে তিনি আশা করছেন। তিনি বলেন, আমার মনে হয় না তারা আর বেশিদিন এভাবে চলতে পারবে। এদিকে, যুক্তরাষ্ট্র, ইরান এবং ওমান হরমুজ প্রণালি পুনরায় জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়ার লক্ষ্যে একটি অস্থায়ী চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে বলে জানা গেছে।

ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে, হুথি বিদ্রোহীদের আত্মঘাতী ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৭ জন সেনা সদস্য এবং একজন কর্মকর্তা নিহত হয়েছেন।

এর আগে হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, মারিব ও হাদরামাউতে জরুরি বাহিনীর ঘাঁটিগুলো লক্ষ্য করে তারা বিপুলসংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তার দাবি, এসব হামলায় সেনা সদস্য, অস্ত্র ও সামরিক যান ধ্বংস হয়েছে।

এদিকে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৯ সেন্ট বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে ৮৩ দশমিক ৪৮ ডলারে পৌঁছেছে। একই সময়ে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ৮৫ সেন্ট বা ১ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ৮৪ ডলারে দাঁড়িয়েছে। সূত্র: আল-জাজিরা

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের পর আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২ হাজার ৩৮

ইরান যুদ্ধ ‘খুব শিগগির’ শেষ হতে পারে: ট্রাম্প

আপডেট সময় ১০:০৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬