ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নিখোঁজের পর আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২ হাজার ৩৮ ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক, এ দেশের দরকার নাই’—অপ্রতিমের মায়ের আহাজারি গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: অলি আহমদ আইনের মারপ্যাঁচে আওয়ামী লীগকে সুবিধা দিলে গণবিস্ফোরণ হবে: মঞ্চ ২৪ দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হবে: জামায়াতের আমির কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় সারাদেশে এখন জনমনে আতঙ্ক, মানুষের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়ালে পাকিস্তানে মহাবিপর্যয় নেমে আসবে: রাজা নাসির আব্বাস

জামায়াত কখনো সিদ্ধান্তে স্থির থাকতে পারে না: রাষ্ট্রপতির প্রার্থীতা নিয়ে রাশেদ খান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২২:৪৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনও তাদের সিদ্ধান্তে স্থির থাকতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহাকরী রাশেদ খান। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঘোষণা করায় জামায়াতএনসিপিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। আজ রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান। ফেসবুক পোস্টে তিনি বলেন, জামায়াত কখনোই সিদ্ধান্তে স্থির থাকতে পারে না, সেটার প্রমাণ তারা আবারও দিলো রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির আগে প্রার্থী ঘোষণা করে।

এর আগে জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের সময়েও জামায়াত সিদ্ধান্ত পাল্টিয়েছে বলে অভিযোগ করেন রাশেদ খান। রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দল প্রার্থী দেবে নাএমন সংবাদের পর রাশেদ খান প্রশ্ন তুলেছিলেন, জাতীয় নির্বাচনে ক্ষমতায় যেতে পারবে না বুঝতে পেরেও কি জামায়াতএনসিপি নির্বাচন বর্জন করেছিল?

নির্বাচনে জয়ের চেয়ে অংশগ্রহণ করা গণতান্ত্রিক সৌন্দর্যের অংশ জানিয়ে রাশেদ বলেন, ঠিক জাতীয় নির্বাচনের পর রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করা বিরোধী দলের দায়িত্ব। বিরোধী দল হিসেবে ফাংশন করতে হলে, হেরে যাওয়ার নিশ্চিত সম্ভাবনা থাকলেও নির্বাচনী প্রক্রিয়াগুলোতে অংশগ্রহণ করতে হবে। এটাই সংসদীয় রাজনীতি। এই রাজনীতিতে অংশগ্রহণ করায় জামায়াতএনসিপিকে অসংখ্য ধন্যবাদ।

আজ রবিবার দুপুরে রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করে ১১ দলীয় জোট। জোটের বৈঠক শেষে জোটের অন্যতম শরিক দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।

১১ দলীয় জোটের প্রার্থী কর্ণেল (অব.) অলি আহমদকে নিয়ে রাশেদ খান ওই পোস্টে লিখেছেন, আমার ধারণা, কর্ণেল অলি আহমদ হয়তো জামায়াতএনসিপির কাছেও বারডেন হয়ে যাচ্ছে। এজন্য তাকে কৌশলে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করে জোটের নেতৃত্ব থেকে বিদায় জানাল। অলি আহমদের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ের সম্ভবনা নেই। আবার প্রার্থী হওয়ার পর আর জাতীয় রাজনীতি করার সুযোগ থাকবে না বলেও জানান রাশেদ খান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের পর আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২ হাজার ৩৮

জামায়াত কখনো সিদ্ধান্তে স্থির থাকতে পারে না: রাষ্ট্রপতির প্রার্থীতা নিয়ে রাশেদ খান

আপডেট সময় ০৩:২২:৪৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬