ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ, দায়িত্ব পেলেন সরকারি কর্মকর্তারা রাজধানীতে এক লরি চাপা দিলো কয়েকটি গাড়িকে, নিহত ২ সরকার পতন চাই না, আমরা চাই সরকার যেন ফ্যাসিস্ট হয়ে না ওঠে: মামুনুল অনেকে ২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলে ব্যাকুল: মুক্তিযুদ্ধ মন্ত্রী সম্পত্তি ভাগের পর মায়ের ঠাঁই হলো জরাজীর্ণ ঘরে, পায়ে শিকল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রয়াত প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর ছাত্রীকে কুপ্রস্তাবের অভিযোগ, তোপের মুখে পুলিশি পাহারায় স্কুল ছাড়লেন প্রধান শিক্ষক দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী শিশু হত্যা মামলায় জামিনে বেরিয়ে গৃহকর্ত্রীকে খুন, কে এই লাইলী অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে বাধা, ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

সরকার পতন চাই না, আমরা চাই সরকার যেন ফ্যাসিস্ট হয়ে না ওঠে: মামুনুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করলে, গণরায় কার্যকর করলে এই দেশে আর কখনো কোন ফ্যাসিবাদের সৃষ্টি হবেনা। আমরা সরকার পতন চাই না, আমরা চাই সরকার যেন ফ্যাসিবাদ না হয়ে উঠে।

রোববার বিকেল ৫টায় ফরিদপুরের সদরপুর উপজেলা স্টেডিয়াম মাঠে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিচার বিভাগের স্বাধীনতা থাকলে কোন প্রধানমন্ত্রী আর স্বৈরাচার,ফ্যাসিস্ট হতে পারবে না। জুলাই গণঅভ্যুত্থানে যে সকল তরুণ রক্ত দিয়েছে তাদের রক্তের বিনিময়ে জুলাই সনদকে সম্মান দেখানো উচিত।

তিনি বলেন, সরকারি দলের অনেকেই কথায় কথায় বলেন গণভোট অবৈধ, আমি তাদেরকে বলতে চাই গণভোট অবৈধ হলে এই সরকারও অবৈধ। সরকার যদি জুলাই গণভোটের রায় কার্যকর করতে ব্যর্থ হয় তাহলে এই সরকারও ব্যার্থ হবে। শেখ হাসিনার মত তাদেরও একই পরিণতি হবে।

নাগরিক সমাবেশে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ, অভিভাবক পরিষদ সদস্য আল্লামা শাহ আকরাম আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, যুগ্ম মহাসচিব মুফতি শরাফাত হোসাইন, নির্বাহী সদস্য ও ফরিদপুর জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, সদরপুর উপজেলা সভাপতি মাওলানা সাদেকুল বারী সিদ্দীকী, জামায়াত ইসলামীর নেতা মাওলানা সরোয়ার হোসেন, জামায়াতের সদরপুর উপজেলা আমির দেলোয়ার হোসেন হাওলাদারসহ ১১ দলীয় ঐক্য ও বাংলাদেশ খেলাফত মজলিসের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ, দায়িত্ব পেলেন সরকারি কর্মকর্তারা

সরকার পতন চাই না, আমরা চাই সরকার যেন ফ্যাসিস্ট হয়ে না ওঠে: মামুনুল

আপডেট সময় ১২:৩৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬