ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
থানার ভেতর সিআইডি কর্মকর্তাকে থাপ্পড়, বিএনপি নেতা গ্রেপ্তার ওমান উপকূলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন সমর্থিত জাহাজে আগুন দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, রড ঢুকে প্রাণ গেল বিচারকের সমুদ্রের পানিতে মিলল ভয়ংকর ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া, মৃত্যু হতে পারে তিন দিনেই  ঋণের নামে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, চুপ্পু-এস আলমসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ইংরেজি ও গণিত ফেলের হার বাড়িয়ে দেয়: ঢাকা বোর্ডের চেয়ারম্যান ৫০০ কোটি টাকা আত্মসাৎ: সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকে অভিযোগ দয়ের ‘মা আর মনে হয় দেখা হবে না’, মৃত্যুর আগে অডিও বার্তা পাঠান প্রমাণিক শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস রাষ্ট্রপতি হলে ফখরুল, বিএনপির পরবর্তী মহাসচিব হচ্ছেন রিজভী

মুক্তি পাওয়া ৪ আওয়ামী নেতাকে বরণ করতে গিয়ে কারাফটকে আটক আরও ৪ কর্মী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪০:০৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

এবার নোয়াখালী সদর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জামিনে মুক্তি পাওয়া নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করতে গিয়ে দলটির চার কর্মী আটক হয়েছেন। রোববার (৯ আগস্ট) বিকেলে নোয়াখালী জেলা কারাগারের ফটক থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম। তিনি জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে এক ব্যাগ ফুলের মালা জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার পশ্চিম এওজবালিয়া গ্রামের ছেরাজল হক চৌধুরী (৬৩), মেহেদী হাসান হৃদয় (২০), মো. ফারুক হোসেন (১৮) ও মো. নাজিম (১৮) পুলিশ জানিয়েছে, তারা আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত। স্থানীয় সূত্র জানায়, গত ৫ জুন জুমার নামাজের পর সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধের হাট বাজারে ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। এতে প্রায় তিন হাজার নেতাকর্মী অংশ নেন বলে স্থানীয় সূত্রের দাবি। ওই কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে কয়েকটি স্থানে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটে।

এসব ঘটনায় আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার তাদের মধ্যে চারজন জামিনে মুক্তি পান। তাদের বরণ করতে দলটির কয়েকজন কর্মী ফুলের মালা নিয়ে জেলা কারাগারের ফটকে অবস্থান নেন। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে চারজনকে আটক করে।

ওসি মো. নজরুল ইসলাম বলেন, স্বজনেরা ফুলের মালা নিয়ে আসতে পারেন। তবে আটক ব্যক্তিরা এক ব্যাগ ফুলের মালা নিয়ে এসেছিলেন এবং তারা জামিনে মুক্তি পাওয়া ব্যক্তিদের আত্মীয় নন। বিভিন্ন এলাকা থেকে এসে তারা ছবি তুলে শোডাউন করতে চেয়েছিলেন বলে পুলিশ জানতে পেরেছে। ওসি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

থানার ভেতর সিআইডি কর্মকর্তাকে থাপ্পড়, বিএনপি নেতা গ্রেপ্তার

মুক্তি পাওয়া ৪ আওয়ামী নেতাকে বরণ করতে গিয়ে কারাফটকে আটক আরও ৪ কর্মী

আপডেট সময় ১২:৪০:০৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬