ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন আফরোজা আব্বাস ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে: হাইকোর্ট পাকা ঘর নির্মাণ করা হলো না, দাদা-দাদির পাশে চিরনিদ্রায় পিয়াস সৌদি থেকে ফিরেই ঠাকুরগাঁও যাবেন হিরো আলম, শুরু করবেন নির্বাচনী প্রস্তুতি  মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন বাতিল না করলে সব বিভাগীয় শহরে সমাবেশ-বিক্ষোভ শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই: হর্ষবর্ধন শ্রিংলা

ওমান উপকূলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন সমর্থিত জাহাজে আগুন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪৩:০০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

এবার হরমুজ প্রণালির দক্ষিণ করিডোরে মার্কিন সমর্থিত বাণিজ্যিক নৌপথে একটি তেলের ট্যাংকার লক্ষ্য করে ইরান একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সোমবার (১০ আগস্ট) গালফ নিউজের বরাতে জানা গেছে, হামলার পর ওমান উপকূলের কাছে জাহাজটিতে আগুন ধরে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেরহরমুজ লেটারঅ্যাকাউন্ট থেকে প্রথম প্রকাশিত ভিডিও এবং তথ্যে দেখা যায়, সোমবার ভোরে দক্ষিণ ইরানের সিরিক এলাকা থেকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। এক্সের বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছে, অন্তত চারটি ক্ষেপণাস্ত্র ট্যাংকারটিতে আঘাত হানে এবং একই সঙ্গে দক্ষিণ ইরানের আকাশে মার্কিন একটি এমকিউ৯ ড্রোন ভূপাতিত করার অন সমর্থিত দাবিও উঠেছে।

তবে শেষ পাওয়া খবর পর্যন্ত এই হামলার বিষয়ে ইউকেএমটিও, মার্কিন সেন্ট্রাল কমান্ড, ইরানের সরকারি সংবাদমাধ্যম বা শীর্ষ আন্তর্জাতিক কোনো সংস্থা থেকে আনুষ্ঠানিক সত্যতা নিশ্চিত করা হয়নি। আক্রান্ত জাহাজের নাম, মালিকানা, কাস্টমস, নাবিকদের অবস্থা বা মোট ক্ষয়ক্ষতির কোনো সুনির্দিষ্ট তথ্য এখনও পাওয়া যায়নি।

এর আগে গত ৮ আগস্ট খাসাব থেকে ১৮ নটিক্যাল মাইল পূর্বে একটি জাহাজে অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতের কথা নিশ্চিত করেছিল ইউকেএমটিও। ইরান দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে যে তেহরানের নির্ধারিত নৌপথ না মানলে পরিণতি ভোগ করতে হবে। বিশ্বের গুরুত্বপূর্ণ এই তেল পরিবাহী নৌপথে এ ধরনের আক্রমণ বিশ্ববাজারে তেলের দাম, জাহাজ চলাচলের ঝুঁকি এবং বীমা খরচ বাড়িয়ে দিচ্ছে। যুক্তরাষ্ট্র তাদেরআচরণ সংশোধননা করা পর্যন্ত হরমুজ প্রণালি পুরোপুরি খোলা হবে না বলে ইরান আগেই সাফ জানিয়ে দিয়েছে। সূত্র: গালফ নিউজ

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী

ওমান উপকূলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন সমর্থিত জাহাজে আগুন

আপডেট সময় ০২:৪৩:০০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬