ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজধানীতে চাঁদা তোলায় বাধা, শিক্ষার্থীদের ওপর হামলা করলেন যুবদল নেতা চঞ্চল চাঁদা নিতে বাধা দেওয়ায় ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলা নববধূর স্বামীর কাছে মাদক পাঠিয়ে পুলিশকে খবর দিলো সাবেক প্রেমিক সাভারে সন্ত্রাসীরা অবস্থান করা একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগ: গাইবান্ধায় ইউএনও কার্যালয়ে ভাঙচুর শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয় ‘পর্যালোচনা করছে’ ভারত ‘আওয়ামী লীগের ১৭ বছরের স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছিল শিক্ষার্থীরা’ জুলাই হত্যা মামলা: বরখাস্ত সেনা কর্মকর্তা আফজাল নাছেরের জামিন ১৩৭ যাত্রীসহ নিয়ন্ত্রণ হারায় ভারতীয় বিমান, পরে জানা গেল গাঁজা খেয়েছিলেন পাইলট হাসপাতালে শিশু চুরির অভিযোগ, স্বামী-স্ত্রী আটক

ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগ: গাইবান্ধায় ইউএনও কার্যালয়ে ভাঙচুর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

গাইবান্ধার ফুলছড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। মূলত ফ্যামিলি কার্ড শুমারিতে তথ্য সংগ্রকারী ও সুপারভাইজর পদে নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে আজ মঙ্গলবার এমন ঘটনা তৈরি হয়েছে। এর আগে নিয়োগবঞ্চিত প্রার্থী ও বিএনপির নেতাকর্মীরা সেখানে বিক্ষোভ করেন।

একই অভিযোগে জেলার আরও তিন উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এর মধ্যে সুন্দরগঞ্জে ইউএনও কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া গত সোমবার রাতে জেলার পলাশবাড়ী ও সাদুল্লাপুরে বিক্ষোভ মিছিল করা হয়।

গত সোমবার বিকেলে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজর পদের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হয়। এর পর মঙ্গলবার দুপুরে ফুলছড়ি উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী এবং উত্তীর্ণ হতে না পারা ব্যক্তিরা এই ফল বাতিলের দাবিতে ইউএনও কার্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন।

ফুলছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জয়নাল মিয়া বলেন, আমি নিজেও সুপারভাইজর পদে আবেদন করেছিলাম। কিন্তু চূড়ান্ত তালিকায় নাম নেই। আমার দুবার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। গোটা উপজেলার সাত ইউনিয়নে মাত্র চার থেকে পাঁচজনকে চূড়ান্ত তালিকায় স্থান দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, প্রকাশিত ফলে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামও রয়েছে। তাই ক্ষুব্ধ হয়ে দলীয় নেতাকর্মী ও নিয়োগবঞ্চিতরা এই ঘটনা ঘটান। তিনি অবিলম্বে এই ফল বাতিলের দাবি জানান।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ওসি একেএম হাবিবুল ইসলাম জানান, বিষয়টি তিনি সামাজিক মাধ্যমে দেখেছেন। এ নিয়ে ইউএনও কার্যালয় থেকে কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে চাঁদা তোলায় বাধা, শিক্ষার্থীদের ওপর হামলা করলেন যুবদল নেতা চঞ্চল

ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগ: গাইবান্ধায় ইউএনও কার্যালয়ে ভাঙচুর

আপডেট সময় ১১:০৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬