ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী আওয়ামী লীগ কেন বারবার পাকিস্তান ও ‘আইএসআই’য়ের কথা বলছে? লোডশেডিংয়ে অতিষ্ঠ, বিদ্যুতের কর্মীকে আটকে রাখলেন এলাকাবাসী ধর্মান্তর ঠেকাতে কঠোর আইন করছে পশ্চিমবঙ্গ, জমি কেনাবেচাতেও বিধিনিষেধ পদত্যাগ করছেন মির্জা ফখরুল রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি সম্পন্ন মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি ঢাকা-দিল্লি সম্পর্ক পুনরুদ্ধারে ভারতের স্পষ্ট অবস্থান চান বিশ্লেষকেরা মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড আইনি বাতিল করল লেবানন

“নতুন বাংলাদেশ পাওয়ার একটাই পথ—ইসলাম”: বাউফলে জামায়াত নেতা ড. মাসুদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৪৭:২৪ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ৪২৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, “নতুন বাংলাদেশ পাওয়ার একটাই পথ, আর তা হলো ইসলাম।”

রোববার (৬ জুলাই) সকাল ১০টায় পটুয়াখালীর বাউফলের মদনপুরা ইউনিয়নে আয়োজিত এক শিক্ষা বৈঠক ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্র ও বুথভিত্তিক দায়িত্বশীলদের নিয়ে মধ্যমদনপুরা মসজিদ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্যের শুরুতেই ড. মাসুদ স্মরণ করেন জুলাই আন্দোলনের শহীদদের। আবেগ আপ্লুত হয়ে তিনি বলেন, “একসময় এখানে (মদনপুরায়) প্রোগ্রামে এলেই বলা হতো, পুলিশ আসছে— পালিয়ে যান। আজকের এই শান্ত পরিবেশ সেই শহীদদের রক্তের ফসল।”

তিনি বলেন, “এই আন্দোলনের মুখ্য শক্তি ছিল জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির। শেখ হাসিনা সরকার জামায়াতকে নিষিদ্ধ করেই বুঝিয়ে দিয়েছে, কারা ছিল সামনে, পেছনে।”

নিজ এলাকায় রাজনীতির ধরন নিয়ে জামায়াত নেতা বলেন, “আমি কাউকে এমপি বানাতে রাজনীতি করি না। আমি চাই বাউফলের এমপি হোক একজন সেবক, একজন খাদেম— যে সাড়ে ৪ লাখ মানুষের পাশে থাকবে। মাদক, ঘুষ, সন্ত্রাসমুক্ত বাউফল গড়তে হবে ইসলামের আলোকে।”

ড. মাসুদ বলেন, “জামায়াত কাউকে এমপি বানাতে রাজনীতি করে না। আমরা মানুষের অন্তরে ইসলাম পৌঁছে দিতে চাই। মানুষের তৈরি মতবাদ ৫৩ বছর ধরে ব্যর্থ হয়েছে। এবার একবার ইসলামকে সংসদে পাঠানোর সুযোগ দিন।”

তিনি আরও বলেন, “পরিবারতন্ত্র আর চলবে না। বাউফলবাসী এবার সচেতন। ফসল পেতে হলে আগাছা দমন করতেই হবে। ইনশাআল্লাহ এবার সে ফসল মানুষের দ্বারেই পৌঁছাবে।”

নিজ এলাকায় সময় না দিতে পারার দুঃখ প্রকাশ করে তিনি বলেন, “আমি আপনাদের সন্তান। আপনাদের চোখের পানির ঋণ শোধ করব ইনশাআল্লাহ। আমার বাবা-মার স্মৃতি, এই মাটি আমাকে সবসময় টানে।”

সভায় সভাপতিত্ব করেন মাওলানা মো. নুরুল্লাহ। উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইসহাক মিয়া, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মো. লিমন হোসেন প্রমুখ।

বক্তব্যের শেষাংশে আবারও প্রতিশ্রুতি দেন ড. মাসুদ: “বাউফলকে গোটা বাংলাদেশের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে—ইসলামের আলোকে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

“নতুন বাংলাদেশ পাওয়ার একটাই পথ—ইসলাম”: বাউফলে জামায়াত নেতা ড. মাসুদ

আপডেট সময় ০৫:৪৭:২৪ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫