ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী আওয়ামী লীগ কেন বারবার পাকিস্তান ও ‘আইএসআই’য়ের কথা বলছে? লোডশেডিংয়ে অতিষ্ঠ, বিদ্যুতের কর্মীকে আটকে রাখলেন এলাকাবাসী ধর্মান্তর ঠেকাতে কঠোর আইন করছে পশ্চিমবঙ্গ, জমি কেনাবেচাতেও বিধিনিষেধ পদত্যাগ করছেন মির্জা ফখরুল রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি সম্পন্ন মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি ঢাকা-দিল্লি সম্পর্ক পুনরুদ্ধারে ভারতের স্পষ্ট অবস্থান চান বিশ্লেষকেরা মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড আইনি বাতিল করল লেবানন

বসুন্ধরা মিডিয়াকে প্রকাশ্যে হুমকি দিলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৭:০০ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ৯৯৪ বার পড়া হয়েছে

রাজশাহীতে সাংবাদিকদের হুমকি দেওয়ার পর এবার দেশের অন্যতম প্রধান মিডিয়া গ্রুপ বসুন্ধরা মিডিয়াকেও সরাসরি হুমকি দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

রবিবার (৬ জুলাই) রাত ৯টা ৪০ মিনিটের দিকে কালের কণ্ঠ পত্রিকার একটি অনলাইন প্রতিবেদনের কমেন্টে হাসনাত লেখেন, “সাংবাদিকদের নয়, বসুন্ধরা মিডিয়াকেই হুমকি দিয়েছি।”

এর আগে রাত ৮টার দিকে রাজশাহীর রেলগেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত এনসিপির এক পদযাত্রায় অংশ নিয়ে তিনি বলেন, “খুনি হাসিনার পক্ষে বসুন্ধরা মিডিয়া যে ভূমিকা পালন করেছে, আমরা তা ভুলে যাইনি। বসুন্ধরা গ্রুপের সাংবাদিকরা আবারও নগ্নভাবে অপরাধের বৈধতা দিতে মাঠে নেমেছেন। তারা আরেকটি এক-এগারো ঘটানোর ষড়যন্ত্র করছেন। জনগণ তা কখনো বরদাশত করবে না।”

এই মন্তব্য এবং হুমকিকে ঘিরে সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিভিন্ন গণমাধ্যমকর্মীরা বিষয়টিকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি হামলা হিসেবে দেখছেন।

উল্লেখ্য, এর আগেও রাজশাহীতে এনসিপি নেতাদের বিরুদ্ধে স্থানীয় সাংবাদিকদের হুমকি ও হেনস্তার অভিযোগ ওঠে, যা ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এসেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

বসুন্ধরা মিডিয়াকে প্রকাশ্যে হুমকি দিলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ

আপডেট সময় ১০:৫৭:০০ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫