ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সুখী দেশের তালিকায় ফিলিস্তিনের চেয়েও পিছিয়ে বাংলাদেশ উচ্চ শব্দে গান বাজিয়ে দাঁত ভেঙে ছ্যাঁকা দেওয়া হয় গৃহবধূকে জামায়াত কোনো রাজনৈতিক দল না: নূর পুলিশের মূল কাজই জনগণের সুরক্ষা ও সেবা দেয়া, থানা হতে হবে ভরসাস্থল: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ বাঁওড়ে শাপলা তুলতে গিয়ে প্রাণ গেলো দুই শিশুর! প্রত্যাশার চেয়ে বেশি প্রত্যাশা করলে আবারও বিপদ আসতে পারে: পানিসম্পদমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা-সিনেমা নিষিদ্ধের মতো: স্বরাষ্ট্রমন্ত্রী গাজ্জায় সাড়ে ৩ লাখ রোগীর জরুরি ওষুধের সংকট উমরাহ পালন করতে গিয়ে জাবালে সুরের ইতিহাস স্মরণ করলেন আসিফ মাহমুদ

কম দামে গরুর মাংস আমদানির অনুমতি দিল ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৩৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

নিত্যপণ্যের চড়া দামে যখন যুক্তরাষ্ট্রের ভোক্তারা চাপে, তখন বাজারে গরুর মাংসের দাম কমাতে নতুন উদ্যোগের কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২১ আগস্ট) ট্রাম্প জানান, আগামী ৯০ দিনের জন্য গরুর মাংস আমদানির কোটা শিথিল করা হবে। এর আওতায় শুল্ক কোটায় কোনো পরিবর্তন না এনেই সর্বোচ্চ ৩ লাখ মেট্রিক টন গ্রাউন্ড বিফ আমদানির অনুমতি দেওয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, আমদানি করা এই গরুর মাংস বর্তমান বাজারদরের চেয়ে প্রায় ২৫ শতাংশ কম দামে বিক্রি করা হবে—এমন একটি ‘প্রতিশ্রুতি’ তিনি পেয়েছেন।

তবে কোন দেশ থেকে এই মাংস আমদানি করা হবে কিংবা কারা কম দামে সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের দাবি, এই উদ্যোগের ফলে যুক্তরাষ্ট্রের ভোক্তারা কম দামে গরুর মাংস কিনতে পারবেন। একই সঙ্গে দেশটির নিজস্ব গরুর খামার ও উৎপাদন শিল্পও ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে।

এদিকে, চুক্তিটির বিস্তারিত জানতে সংবাদমাধ্যমের পক্ষ থেকে হোয়াইট হাউসে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সুখী দেশের তালিকায় ফিলিস্তিনের চেয়েও পিছিয়ে বাংলাদেশ

কম দামে গরুর মাংস আমদানির অনুমতি দিল ট্রাম্প

আপডেট সময় ০৬:৩৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬