ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিদ্যুতের চাহিদা পূরণে সৌর বিদ্যুৎ প্রকল্প করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী ওমরাহ পালন করলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সাভারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, স্থানীয়দের হাতে আটক ৯ ২৪ বছরে ১১২ এতিম মেয়ের বিয়ে দিলেন রুবেল গুলিস্তানে নানা অজুহাতে অতিরিক্ত চাঁদার চাপ, নীরব জিম্মি দশায় হাজারো ব্যবসায়ী বড়লেখায় জব্দ ১৪ মহিষের ৯টি গায়েব, জিম্মানামায় স্বাক্ষরকারী ৩ বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা রাকসু ভিপি-জিএসকে ব্যঙ্গ করে রাবিতে ছাত্রদলের ‘ভাউচার মেলা’ ছেলের মৃত্যুর খবর শুনে প্রাণ গেল মায়ের বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে ব্যর্থ হলে সরকারও টিকবে না: শিবির সভাপতি কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ ফিরছে শনিবার

সাভারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, স্থানীয়দের হাতে আটক ৯

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে নয়জনকে আটক করেছেন স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ ও স্থানীয়দের দাবি, আটক ব্যক্তিরা আশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মী।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় সাভার সদর ইউনিয়নের কলমা ঢাল এলাকার ব্যস্ত সড়কে এ ঘটনা ঘটে।

আটক নয়জন হলেন—আশুলিয়ার খেজুরবাগান এলাকার মাহফুজ ও ইয়াছিন, টঙ্গাবাড়ী এলাকার নাজমুল ব্যাপারী, শুটিংবাড়ী এলাকার মাহিম খান, ঠাকুরপাড়া এলাকার ইয়াছিন, আসিফ ও শান্ত এবং আশুলিয়া বাজারপাড়ার রাব্বি ও নাঈম।

স্থানীয়দের অভিযোগ, প্রায় ২০ থেকে ৩০ জন তরুণ দেশীয় অস্ত্র নিয়ে সড়কে ঝটিকা মিছিল বের করেন। এ সময় মিছিল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং ছাত্রলীগের নেতাকর্মীদের মুক্তির দাবিতে স্লোগান দেওয়া হয়।

হঠাৎ সড়কে ঝটিকা মিছিল দেখে স্থানীয়রা তাদের ধাওয়া দিলে মিছিলকারীরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন। এ সময় স্থানীয়দের হাতে নয়জন আটক হন। পরে খবর পেয়ে সাভার মডেল থানার এসআই ইসমাইল ও এসআই ফরহাদ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যান।

স্থানীয়দের আরও অভিযোগ, আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত। তবে এ অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। কয়েকজনের বয়স কম হওয়ায় তাদের জন্মনিবন্ধন যাচাই করা হচ্ছে এবং অভিভাবকদের থানায় ডাকা হয়েছে।

এদিকে, ঝটিকা মিছিলের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিদ্যুতের চাহিদা পূরণে সৌর বিদ্যুৎ প্রকল্প করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

সাভারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, স্থানীয়দের হাতে আটক ৯

আপডেট সময় ০২:৪৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬