ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশ দোকানে ডাকাতি: প্রধান আসামি মামুন গ্রেফতার মেসির প্রশংসায় বিনয়ী মেদিনা, বললেন—‘অধিনায়কের জন্য জীবন দিতেও প্রস্তুত’ অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি

৪১ বছর বয়সেই মারা গেলেন আন্তর্জাতিক আম্পায়ার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • ১৬৫৫ বার পড়া হয়েছে

এবার দীর্ঘদিন ধরে রোগশোকে ভোগার পর আফগানিস্তানের আম্পায়ার বিসমিল্লাহ জান শিনওয়ারি মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আন্তর্জাতিক এই আম্পায়ারের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)। আফগানিস্তান ক্রিকেট বেশ পরিচিত মুখ আম্পায়ার বিসমিল্লাহ জান শিনওয়ারি।

আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩৪টি ওয়ানডে ও ২৬টি টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন ৪১ বছর বয়সী এই আম্পায়ার। এ ছাড়া তিনি ৩১টি প্রথম-শ্রেণির, ৫১টি লিস্ট ‘এ’ ও ৯৬টি ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করেছেন।

এসিবির এক শোকবার্তায় বলা হয়েছে, “বিসমিল্লাহ জান আফগান ক্রিকেটের একজন নিবেদিতপ্রাণ সৈনিক ছিলেন। তার মৃত্যুতে আফগানিস্তান ক্রিকেট গভীরভাবে শোকাহত। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবার ও শুভানুধ্যায়ীদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি।”

“বিসমিল্লাহ জান শিনওয়ারি আমাদের হৃদয়ে ও চিন্তায় চিরকাল বেঁচে থাকবেন।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

৪১ বছর বয়সেই মারা গেলেন আন্তর্জাতিক আম্পায়ার

আপডেট সময় ১২:৩৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫