ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশের অধিকাংশ গাড়ি ফিটনেসবিহীন, হেলপার থেকে ড্রাইভার হয়েছে: সড়কমন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি বিএনপি সরকার: নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী ২৬ বছর বয়স পর্যন্ত গাড়ির সেলসম্যান, ডিএনএ পরীক্ষায় জানলেন তিনি রাজপুত্র কলকাতায় দুদিনে বন্ধ ২ শতাধিক হোটেল, বিপাকে হাজার হাজার বাংলাদেশি ইরানের ওপর চূড়ান্ত সংঘাতের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, পাল্টা ‘যুদ্ধ ঘোষণা’ তেহরানের জামায়াত নেতারা বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে, এনসিপিও শিখেছে: রাশেদ খান ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী  রংপুরে চার হত্যা: আসামি ও পুলিশ কর্মকর্তার গায়ের একই শার্ট নিয়ে নানা প্রশ্ন বহুল আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল

নিষিদ্ধ রাজনৈতিক দল ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩৩:৪২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

এবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যেকোনো রাজনৈতিক দল সভাসমাবেশ করতে পারবে এবং এতে কোনো বাধা নেই। মো. আসাদুজ্জামান বলেন, সরকারের সমালোচনা করার অধিকারও সবার রয়েছে। একইসঙ্গে বিগত সরকারের সময় কথা বলার অপরাধে লেখক, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের গ্রেপ্তারের সংস্কৃতি থেকে বর্তমান সরকার বের হয়ে এসেছে বলেও দাবি করেন তিনি।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে আজ সোমবার সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী। বিগত ছয় মাসের পরিসংখ্যান তুলে ধরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা নেই বলেও দাবি করেন তিনি। পাশাপাশি মিরাজ শেখ গুমের অভিযোগে কোস্টগার্ডের বিষয়ে তদন্ত হচ্ছে উল্লেখ তিনি বলেন, গুমের অভিযোগ তদন্তে রাষ্ট্র ভিকটিম পরিবারের পাশে রয়েছে।

গুম প্রতিকার ও প্রতিরোধ আইন এবং মানবাধিকার কমিশন আইন নিয়ে সমালোচনার জবাবও দেন আইনমন্ত্রী। তার দাবি, আগের খসড়াগুলোতে বেশ কিছু অস্পষ্টতা ছিল। যাচাইবাছাই করে আইনগুলো নতুনভাবে সংসদে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বিষয়টি নিয়ে সরকার আইন বাতিল বা আটকে দিচ্ছেএমন প্রচার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। সরকারি বাহিনীর বিরুদ্ধে গুমের অভিযোগ উঠলে মানবাধিকার কমিশনের তদন্তের সুযোগ থাকবে বলেও জানান মো. আসাদুজ্জামান। তবে আইনের প্রয়োগে নিরপরাধ কেউ যেন ভুক্তভোগী না হন, সে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে সংবিধান সংস্কার নিয়ে আইনমন্ত্রী বলেন, জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিরোধী দল থেকে কোনো প্রস্তাব এলে এবং তা যুক্তিসঙ্গত হলে গ্রহণের চেষ্টা করবে সরকার। বিগত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে বিপুলসংখ্যক মামলা করা হয়েছে বলেও দাবি করেন তিনি। একইসঙ্গে বিচার বিভাগের ওপর সরকারের হস্তক্ষেপ না থাকার দাবি করে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ যাচাইবাছাইয়ের কথাও জানান আইনমন্ত্রী। সবশেষে অতীতের খুনগুম ও রাজনৈতিক মামলামোকদ্দমার সংস্কৃতি থেকে বেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানান আইনমন্ত্রী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেশের অধিকাংশ গাড়ি ফিটনেসবিহীন, হেলপার থেকে ড্রাইভার হয়েছে: সড়কমন্ত্রী

নিষিদ্ধ রাজনৈতিক দল ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী

আপডেট সময় ০২:৩৩:৪২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬