ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সব বাহিনীকে জবাবদিহিতার মধ্যে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অজিত দোভাল-ওয়াং ই বৈঠক: একাধিক বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ভারত-চীন বিশ্বজুড়ে অভিবাসন ভিসার আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র খালেদা জিয়াকে চক্রান্ত করে হত্যা করা হয়েছে, তিনিও শহীদ: রুহুল কবির রিজভী এই ছাত্রদল-যুবদল কেউ থাকবে না, আমরা ছাত্রলীগ-যুবলীগও দেখছি: আসিফ হাসিনার সেই ঘর এখন ‘মুনসুন থিয়েটার’, যা বললেন ফারুকী লন্ডনে মদের বার কিনে মসজিদ বানালেন বাংলাদেশি যুবক জামায়াতে ইসলামীর ৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ নবীর আদর্শ অনুসরণ করলে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে: রিজভী যুক্তরাষ্ট্রের ৭০০ পণ্যে সর্বোচ্চ ৫০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ কানাডার

নবীর আদর্শ অনুসরণ করলে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে: রিজভী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪৭:০১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করলে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার সকালে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা গণমাধ্যমের সামনে জবাবদিহি করছেন। প্রধানমন্ত্রীও গুরুদায়িত্ব পালন করে যাচ্ছেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, পরিস্থিতি খারাপ হয়েছে—এমনটা বলা যাবে না। তবে বর্তমান পরিস্থিতি থেকে আরও উত্তরণ প্রয়োজন। একই সঙ্গে সব ধরনের সন্ত্রাসী ও অপরাধীকে আইনের আওতায় আনতে হবে।

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করায় সরকারকে ধন্যবাদ জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, মানুষ শান্তিতে বসবাস করতে চায়। এজন্য দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।

এ সময় বিএনপির সাংগঠনিক অবস্থান নিয়েও কথা বলেন রিজভী। তিনি বলেন, সারা দেশে বিএনপি একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। বিএনপি কখনো জনগণের সঙ্গে প্রতারণা করেনি; বরং জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এ কারণেই বিএনপি একটি জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সব বাহিনীকে জবাবদিহিতার মধ্যে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নবীর আদর্শ অনুসরণ করলে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে: রিজভী

আপডেট সময় ০২:৪৭:০১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬