ঢাকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির দুগ্রুপের সংঘর্ষ, জাকারিয়াসহ গ্রেপ্তার ৫

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় নাগরিক পার্টি—এনসিপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে কুলাউড়া শহরের উত্তর বাজার এলাকায় দলীয় আধিপত্য বিস্তার ও দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিরোধের জেরে এ সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে এনসিপির পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। তারা হলেন—মৌলভীবাজার জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া, তোফায়েল আহমদ, সাহেল আহমদ, ফাহিম আহমদ জনি ও সোহাগ মিয়া।

সংঘর্ষের ঘটনায় আহত এনসিপি নেতা তামিম আহমদ বাদী হয়ে কুলাউড়া থানায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন।

তামিম আহমদের অভিযোগ, দলীয় পদ দেওয়ার বিষয়কে কেন্দ্র করে এহসান জাকারিয়াসহ আসামিরা তার কাছে চাঁদা দাবি করেন। পরে মৌলভীবাজার থেকে বড়লেখা যাওয়ার পথে কুলাউড়ার উত্তর বাজার এলাকায় তাদের ওপর হামলা করা হয়।

জেলা এনসিপির আহ্বায়ক খালেদ আহমদ জানিয়েছেন, ঘটনাটি দলীয়ভাবে তদন্ত করা হবে।

এদিকে কুলাউড়া থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না জানিয়েছেন, পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। গ্রেপ্তার পাঁচজনকে শুক্রবার আদালতে পাঠানো হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এনসিপির দুগ্রুপের সংঘর্ষ, জাকারিয়াসহ গ্রেপ্তার ৫

আপডেট সময় ১১:৫২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬