ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭৪৭, মৃত্যু নেই ‘লংমার্চের মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে জামায়াত’: রাশেদ খাঁন ‘একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, তারা তা মেনে নিয়েছে’: আইনমন্ত্রী আসাদুজ্জামান ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা পাভেলের নতুন ভিডিও ভাইরাল, ঘিরে তৈরি হয়েছে নানা গুঞ্জন হত্যা মামলায় চিত্রনায়ক মরতুজা পলাশ গ্রেপ্তার, অনিশ্চয়তায় অপু বিশ্বাসের ‘শিকার’ সিনেমা ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬৪ এআইয়ের অপব্যবহার ঠেকাতে কঠোর পদক্ষেপের কথা ভাবছে সরকার ছুটির দিনেও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষিত শহরের তালিকায় চতুর্থ ভাইরাল অডিওর ঘটনায় সাবেক ওসি রাকিবুলকে ডিবিতে জিজ্ঞাসাবাদ সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:২৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

জাতীয় সংসদে বিরোধী দলের সমালোচনার জবাবে সরকারি দলের সংসদ সদস্যদের ‘ভদ্রতা’ দেখানোর দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একইসঙ্গে বিরোধী দলের ৯০ জন সংসদ সদস্যকে নিয়ে কটাক্ষও করেছেন তিনি।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান।

তিনি দাবি করেন, ‘ছায়া মন্ত্রিসভা’ ঘোষণার পর আজ প্রথম সংসদে গেছেন জামায়াতের আমির। এ কারণে বিরোধী দলের মধ্যে এক ধরনের ‘গরম ভাব’ তৈরি হয়েছে। সেই উত্তেজনা থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ওপর একযোগে আক্রমণ করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

রাশেদ খান বলেন, বিরোধী দলের সংসদ সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীকে কথা বলতে না দেওয়ার চেষ্টা করছেন। তবে সরকারি দলের সদস্যরা ভদ্রতা দেখিয়ে পরিস্থিতি উত্তপ্ত করছেন না। তার ভাষ্য, বিএনপি ক্ষমতায় থাকায় দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

বিরোধী দলের সংসদ সদস্যদের কটাক্ষ করে তিনি আরও বলেন, ‘এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ জন এমপির কান্নাকাটি করা লাগছে।’

তবে সংসদে বিরোধী দলকে কথা বলার সুযোগ দেওয়ার পক্ষেও মত দেন রাশেদ খান। তিনি বলেন, অযৌক্তিক হলেও তাদের কথা বলতে দিতে হবে। এতে ধীরে ধীরে তারা সংসদীয় বিতর্ক ও যুক্তিতর্কের মাধ্যমে কথা বলতে শিখে যাবে।

স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, বিরোধী দলের বক্তব্যে বেশি যুক্তিতর্কে না গিয়ে তাদের কথা বলার সুযোগ দেওয়াই ভালো।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭৪৭, মৃত্যু নেই

এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন

আপডেট সময় ০৬:২৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬