ঢাকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমরা ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখি: সাদিক কায়েম দিল্লিকে ৪ শর্ত দেওয়ার চিন্তা করছে ঢাকা বিরোধী দলের আন্দোলন দেশের জন্য ক্ষতি: পানিসম্পদ মন্ত্রী জাতিসংঘের প্রতিবেদন, ভারতে বাংলাভাষী মুসলিম, দলিত ও রোহিঙ্গাদের ওপর নির্যাতন বাড়ার তথ্য, দিল্লির প্রতিবাদ আগে বিদ্যুতের জন্য ফোন চার্জ ‍দিতে পারতাম না: নয়ন এক মুসলিম দেশের ওপর হামলায় অন্য দেশের ভূমি ব্যবহার নয়: পেজেশকিয়ান জাতীয় চার নেতার মুরালকে ‘অপ্রাসঙ্গিক’ আখ্যা দিয়ে অপসারণ করলেন ইউএনও গ্রামে সরবরাহ বাড়াতেই রাজধানীতে লোডশেডিং নেপালে বন্যা-ভূমিধস: অপুদের দেশে ফেরার প্রস্তুতি, আটকে আছেন তাসরিফ রাজধানীতে মিছিলের চেষ্টা, স্বেচ্ছাসেবক লীগের একজন আটক

এক মুসলিম দেশের ওপর হামলায় অন্য দেশের ভূমি ব্যবহার নয়: পেজেশকিয়ান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

এক মুসলিম দেশের বিরুদ্ধে হামলা চালাতে অন্য কোনো মুসলিম দেশের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তেহরানে অনুষ্ঠিত ৪০তম আন্তর্জাতিক ইসলামিক ঐক্য সম্মেলনে বিশ্ব মুসলিম নেতাদের প্রতি এ আহ্বান জানান তিনি।

পেজেশকিয়ান বলেন, ইরানকে রক্ষা করার অর্থ প্রতিবেশী দেশগুলোর প্রতি বিরূপ হওয়া নয়। কোনো ইসলামিক রাষ্ট্রই প্রতিবেশীদের নিরাপত্তাহীনতায় ফেলে নিজে নিরাপদ থাকার চেষ্টা করতে পারে না। তাই কোনো মুসলিম দেশের ভূখণ্ড অন্য কোনো ইসলামিক দেশের বিরুদ্ধে আগ্রাসনের জন্য ব্যবহার করতে দেওয়া উচিত নয়।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা নিয়েও কথা বলেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক দূরত্ব কমানোর আলোচনা চলার সময়ই ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বড় ধরনের সামরিক হামলা শুরু হয়।

পেজেশকিয়ানের দাবি, এসব হামলায় ইরানের সামরিক কমান্ডার, বিজ্ঞানী, শিশুসহ বহু মানুষ নিহত হয়েছেন। পাশাপাশি ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও হয়েছে।

এদিকে এবারের আন্তর্জাতিক ইসলামিক ঐক্য সম্মেলনে ইরাক, পাকিস্তান, তুরস্ক, লেবানন ও আফগানিস্তানসহ ৪০টি দেশের প্রায় ৬০০ প্রতিনিধি অংশ নিচ্ছেন। আগামী রোববার পর্যন্ত তেহরানসহ কয়েকটি শহরে চলবে সম্মেলনের বিভিন্ন আয়োজন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমরা ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখি: সাদিক কায়েম

এক মুসলিম দেশের ওপর হামলায় অন্য দেশের ভূমি ব্যবহার নয়: পেজেশকিয়ান

আপডেট সময় ০৫:৫৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬