ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইউক্রেন যুদ্ধে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন ভেনেজুয়েলার মজুদ ৬৫০০ কোটি ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি এসএসসির ফল পুনর্নিরীক্ষণে রেকর্ডসংখ্যক আবেদন নেপালের বন্যায় ভারতের জন্যও বড় সতর্কবার্তা ইউক্রেন যুদ্ধে প্রতি মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া এবার অর্থনৈতিক সংকট সমাধানে মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন মোজতবা খামেনি সংসদে হাসনাতের বক্তব্য ঘিরে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, এনসিপির কর্মসূচি প্রতিহতের ঘোষণা যুদ্ধে ‘শেষ উপায়’ হিসেবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর দেশে ফিরলেন টাইগাররা

আমরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরও দখল করব: শুভেন্দু অধিকারী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১০:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

এবার ভারতের পশ্চিমবঙ্গের যাদবপুরে আয়োজিত এক বিশালবন্দে মাতরমকর্মসূচি থেকে পাকিস্তান অধিকৃত কাশ্মীর পুনর্দখল করার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার (২৮ আগস্ট) যাদবপুরে তার উপস্থিতিতে প্রায় ১০ হাজার মানুষের কণ্ঠে একসঙ্গেবন্দে মাতরমগান গাওয়া হয়। এই মহাসমাবেশ থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি, ক্যাম্পাসে তথাকথিতআজাদিস্লোগান এবংঅপারেশন সিঁদুর’-এর মতো স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে তীব্র ক্ষোভ ও আক্রমণাত্মক বক্তব্য রাখেন তিনি।

সভায় যাদবপুরেহুমকি সংস্কৃতিচলছে বলে অভিযোগ করে মুখ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রবাদী পরিবারের ছাত্রছাত্রীদের জোর করে আবাসিক ভবন থেকে মিছিলে নিয়ে যাওয়া হয়। ক্যাম্পাসেআজাদিস্লোগানের তীব্র সমালোচনা করে তিনি বলেন, বাংলার মাটিতে ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, নেতাজি সুভাষচন্দ্র বসু, মাস্টারদা সূর্যসেনসহ অসংখ্য বিপ্লবীর আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। আন্দোলনকারীরা ঠিক কীসের স্বাধীনতা চান, তা নিয়ে প্রশ্ন তুলে তিনি মাদক গ্রহণের স্বাধীনতার প্রসঙ্গও উত্থাপন করেন এবংটুকরে টুকরে গ্যাং’-এর বিরুদ্ধে সোচ্চার হন।

পহেলগাঁও হামলার কথা স্মরণ করে শুভেন্দু অভিযোগ করেন, যাদবপুরের বাঁশদ্রোণীর বিটন অধিকারী এবং বেহালার সমীর গুহকে ধর্ম ও পোশাক দেখে হত্যা করা হলেও যাদবপুরে কোনো প্রতিবাদের মিছিল হয়নি। একইভাবে অবন্তীপুরায় জঙ্গি হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের মৃত্যুর পরও শোকপ্রকাশ করা হয়নি বলে দাবি করেন তিনি। বরং এর পরিবর্তেঅপারেশন সিঁদুর’-এর বিরুদ্ধে যাদবপুরে মিছিল ও যুদ্ধের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘হয় এরা থাকবে, নয় আমরা থাকব। মাঝে আর কিছু হবে না।

বক্তব্যের একপর্যায়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে অত্যন্ত কঠোর বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, ‘অপারেশন সিঁদুরঅভিযানের মাধ্যমে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে ভারতীয় বায়ুসেনা কঠোর ও উপযুক্ত পদক্ষেপ করেছে। এর পরেই তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, “আমরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরও দখল করব।যাদবপুরের এই জনসভায় জাতীয়তাবাদ ও স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের ইতিহাসকে সামনে রেখে তাঁর এই রাজনৈতিক হুংকার রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র উত্তেজনার সৃষ্টি করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইউক্রেন যুদ্ধে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন

আমরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরও দখল করব: শুভেন্দু অধিকারী

আপডেট সময় ১০:১০:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬