ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়: আইনমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী গুম-খুনের শিকার ও শহীদ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে সরকারকে চাপে ফেলতে গিয়ে নিজেই ‘বিপাকে’ হাসনাত আবদুল্লাহ বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না: গালিবাফ কওমি শিক্ষার্থীদের সজাগ থাকতে বললেন রাশেদ খাঁন ডাব চুরি করতে গিয়ে ভিমরুলের কামড়, উদ্ধার করতে বাড়ির মালিককে ডাকলেন চোর শাহবাগী সাজতে মাদরাসার ছাত্ররা তোমাদের সঙ্গে মাঠে নামেনি: মুফতি কাসেমী ‘যুদ্ধক্ষেত্রেই দেখা যাবে চমক’, নতুন অস্ত্র প্রস্তুতের দাবি ইরানের

এআই দিয়ে আর যাই হোক, বিচারের রায় ঘোষণা করা যাবে না: প্রধান বিচারপতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০২:০০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে আর যাই হোক বিচারের রায় ঘোষণা করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। শনিবার (২৯ আগস্ট) সকালে এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে এআই গভর্নেন্স সামার স্কুল উদ্বোধন অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, ‘বিভিন্ন কাজে এআই ব্যবহার খুব দরকার। এক্ষেত্রে যথাযথভাবে এআই ব্যবহার করার ক্ষেত্রে এ বিষয়ে যথাযথ প্রশিক্ষণ ও শিক্ষা সবচেয়ে বেশি দরকার। ভেরিফাই না করে এআই ব্যবহারটা অনেক ঝুঁকিপূর্ণ হতে পারে।

তিনি আরও বলেন, ‘এআইয়ের কারণে চাকরি হারা হয়ে অনেক মানুষ বেকার হয়ে যাচ্ছে, সেটিও একটি নেতিবাচক দিক। এআই ব্যবহার করতে গিয়ে মানুষের মৌলিক অধিকার যেন ক্ষুণ্ন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এখন যান্ত্রিক জীবন নিয়ে মানুষ এত ব্যস্ত যে, সামাজিক সম্পর্ক ও পারস্পরিক যোগাযোগ কমে গিয়েছে। সে কারণে এআইয়ের ক্ষতিকর দিক বিবেচনায় রাখতে হবে।

কাজকে আরও সুন্দর করার জন্য এআই ব্যবহার করা যাবে উল্লেখ করে জুবায়ের রহমান বলেন, ‘তবে এআই দিয়ে আর যাই হোক, বিচারের রায় ঘোষণা করা যাবে না। এটি হবে অনৈতিক। ফ্যাক্ট এবং আইনের সঙ্গে বিবেক দিয়েই বিচারের রায় দিতে হয়। কিন্তু বিবেককে এআই দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না। সেক্ষেত্রে এআইয়ের অপব্যবহার যেন না হয়। সতর্ক থাকতে হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়: আইনমন্ত্রী

এআই দিয়ে আর যাই হোক, বিচারের রায় ঘোষণা করা যাবে না: প্রধান বিচারপতি

আপডেট সময় ১২:০২:০০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬