ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ৮২৮ বার পড়া হয়েছে

এবার ভারতের রাজস্থানের চুরুতে ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার (৯ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। এ দুর্ঘটনায় বিমানটির পাইলট নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বিমানটি – একটি জাগুয়ার যুদ্ধবিমান – যেটি রতনগড় জেলার ভানুদা গ্রামের কাছে বিধ্বস্ত হয়েছে এবং ধ্বংসাবশেষ এখনো আগুনে জ্বলছে বলে জানা গেছে।

বিমানটি কোনো অভিযানের সময়, নাকি প্রশিক্ষণ চলাকালীন বিধ্বস্ত হয়েছে তা এখনো জানা যায়নি। রাজস্থানে বিমান বাহিনীর বেশ কয়েকটি ঘাঁটি রয়েছে, যার মধ্যে একটি যোধপুরে এবং আরেকটি বিকানেরে।

এর আগে গেল এপ্রিল মাসে গুজরাটের জামনগরের কাছে বিমান বাহিনীর একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মক্কা চুক্তি: নতুন পরীক্ষার মুখে বাংলাদেশের পররাষ্ট্রনীতি

ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত

আপডেট সময় ০২:৪৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫