ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

সৌদি-তুরস্ক-পাকিস্তানের জোটে বাংলাদেশের যাওয়া প্রসঙ্গে জামায়াত আমিরের পোস্ট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদারে সম্প্রতি প্রতিরক্ষা চুক্তি করেছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। ‘মক্কা প্যাক্ট’ নামে পরিচিত এই চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর হামলা হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

এবার এই প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে আলোচনা। বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে নানা মতের মধ্যেই নিজের অবস্থান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়। দেশ ও জাতির প্রয়োজন এবং স্বার্থে বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নিলে তাতে অন্য কারও শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই।’

অর্থাৎ, বাংলাদেশের জাতীয় স্বার্থ বিবেচনায় নিয়ে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হলে অন্য দেশের আপত্তিকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই—এমন অবস্থানই তুলে ধরেছেন জামায়াত আমির।

এর আগে গত ৭ আগস্ট মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে এই প্রতিরক্ষা চুক্তি সই হয়। এর পেছনে গত মার্চে রিয়াদে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এদিকে, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহের কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, বাংলাদেশ বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে এবং এতে যোগ দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।

ফলে এখন মূল প্রশ্ন—বাংলাদেশ কি শেষ পর্যন্ত মক্কা প্যাক্টে যোগ দেবে? আর যোগ দিলে এর প্রভাব পড়বে দেশের পররাষ্ট্রনীতি ও আঞ্চলিক নিরাপত্তা কৌশলে কতটা?

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মক্কা চুক্তি: নতুন পরীক্ষার মুখে বাংলাদেশের পররাষ্ট্রনীতি

সৌদি-তুরস্ক-পাকিস্তানের জোটে বাংলাদেশের যাওয়া প্রসঙ্গে জামায়াত আমিরের পোস্ট

আপডেট সময় ০১:৫৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬