ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এরদোয়ানের আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী সারা দেশে বিশেষ অভিযান চালানোর নির্দেশ ৫ দেশের ৭ ত্রাণকর্মী হত্যা: ইসরায়েলি নির্দেশদাতা বললেন—‘আমি অনুতপ্ত নই’ প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে সম্মত ভারত ও কুয়েত কওমি শিক্ষার্থীরা সরে দাঁড়ালেও শিল্পকলায় এনসিপির অনুষ্ঠান নিয়ে জটিলতা অর্থনৈতিক সংকট সমাধানে মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন মোজতবা খামেনি কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় বিস্ফোরণ, নিহত অন্তত ২৭ কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা আমার কাছে সবসময় প্রিয়: রাশেদ খাঁন স্বরাষ্ট্রমন্ত্রীকে দোষ দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার প্রশংসায় পঞ্চমুখ হাসনাত

বিপৎসীমায় কাপ্তাইয়ের পানি, খুলে দেওয়া হচ্ছে ১৬ জলকপাট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৪২:১৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ফের বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি। এ কারণে শনিবার রাত ১০টায় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে পানি নিষ্কাশনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহামুদ হাসান এক বিজ্ঞপ্তিতে জানান, শনিবার দুপুর ২টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএল। হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

উজান ও ভাটি এলাকার পানি ব্যবস্থাপনা এবং বন্যা নিয়ন্ত্রণে স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে পানি নিষ্কাশন করা হবে। এতে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি বের হবে।

তবে বৃষ্টিপাত, পানির উচ্চতা ও ইনফ্লোর পরিস্থিতি বিবেচনায় গেট খোলার সময় পরিবর্তন হতে পারে। ইনফ্লো বেড়ে গেলে পর্যায়ক্রমে গেটের খোলার পরিমাণও বাড়ানো হবে।

এর আগে গত ১৮ জুলাই কাপ্তাই বাঁধের জলকপাট খোলা হয়েছিল। এক মাসের ব্যবধানে আবারও হ্রদের পানি বেড়ে যাওয়ায় নতুন করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, স্পিলওয়ের গেট খুলে পানি ছাড়লেও কর্ণফুলী নদীতে এর বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা নেই। তবে জোয়ারের সময় নদীর পানি বাড়লে তীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক ও নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এরদোয়ানের

বিপৎসীমায় কাপ্তাইয়ের পানি, খুলে দেওয়া হচ্ছে ১৬ জলকপাট

আপডেট সময় ০৪:৪২:১৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬