ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাম মন্দিরের জন্য ৪ কোটির চেক দিলেন নারী, অ্যাকাউন্টে মিলল মাত্র ৩ রুপি ‘জীবনে আর কিছু চাওয়ার নাই’: বরযাত্রীর গাড়ি থেকে নববধূকে তুলে নিয়ে ছাত্রদলকর্মীর পোস্ট মক্কায় তৃতীয় হিজরির একটি বিরল কোরআনের পাণ্ডুলিপি প্রদর্শন  খার্গ দ্বীপ ধ্বংসের দাবি ট্রাম্পের, ইরান বলল ‘হাস্যকর’ এবার আরব আমিরাতে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা ইরানের সবার সঙ্গে সম্পর্কের দরজা খোলা রেখে বাণিজ্যিক-সামরিক চুক্তিতে যেতে হবে: ওমরাহ শেষে দেশে ফিরে আসিফ মাহমুদ বাংলাদেশকে প্রায় সাড়ে ২৯ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র আকস্মিক পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী: অফিসে অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারী, আগেই দেয়া আছে হাজিরা সরকারকে ব্যর্থ প্রমাণে মরিয়া প্রশাসন: বিএনপির সংসদ সদস্য বরের গাড়ি থামিয়ে নববধূকে তুলে নিয়ে গেল যুবক

এবার আরব আমিরাতে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা ইরানের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩১:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

এবার ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের সেনাবাহিনী জানিয়েছে, সোমবার (৩১ আগস্ট) আল মিনহাদ বিমানঘাঁটি লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন নিক্ষেপ করে এই হামলা চালানো হয়। তবে ইরানের এই দাবি নাকচ করে আমিরাত দাবি করেছে, বিমানঘাঁটিতে হামলার খবরমিথ্যা

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, সোমবার ভোরে আরব আমিরাতের আল মিনহাদ বিমানঘাঁটি লক্ষ্য করে বহু সংখ্যক ড্রোন নিক্ষেপ করা হয় বলে ইরানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে। সেনাবাহিনী বলেছে, হামলার লক্ষ্য ছিল ঘাঁটিতে থাকা মার্কিন সেনা ও হেলিকপ্টারগুলোর অবস্থান।

ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সদস্য ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের বিমানবাহিনী জানিয়েছে, তাদের পানিসীমার ওপর দিয়ে ইরান থেকে আসা ড্রোনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। তবে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে কি না বা সেটি নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পেরেছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানায়নি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, যেকোনও সম্ভাব্য হুমকি মোকাবিলায় দেশটির সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। পাশাপাশি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সার্বক্ষণিকভাবে দেশটির আকাশসীমা পর্যবেক্ষণ ও সুরক্ষা দিচ্ছে। অন্যদিকে আল মিনহাদ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে ইরানের দাবি ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন নাকচ করেছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরমিথ্যা

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাম মন্দিরের জন্য ৪ কোটির চেক দিলেন নারী, অ্যাকাউন্টে মিলল মাত্র ৩ রুপি

এবার আরব আমিরাতে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা ইরানের

আপডেট সময় ০২:৩১:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬