ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গাজায় ফের ইসরায়েলি বিমান হা’ম’লা, নি’হ’ত অন্তত ৫ গণঅভ্যুত্থানে গুলিতে প্রাণ হারানো বন্ধুর স্মৃতি হ্যান্ডমাইক তুলে দিলেন নাহিদের হাতে জনগণকে বিদেশ ভ্রমণ, স্বর্ণ কেনা ও দেশের বাইরে বিয়ে করতে না করলেন মোদি ইরাকের কাছে ৮০ কোটি ডলারের হেলিকপ্টার বিক্রি করবে যুক্তরাষ্ট্র আজ মুক্তিযুদ্ধের প্রধান বঙ্গবীর সেনাপতি জেনারেল ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী বেতন বৃদ্ধি পেলে মূল্যস্ফীতির ঝুঁকি আছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা নেপালে টানেলে কর্মরত শত শত শ্রমিক নিখোঁজ, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধারের চেষ্টা ঠাকুরগাঁও লোকায়ান জাদুঘরের গ্রামীন ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চোড়লেন গরুর গাড়িতে পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে মারধর, ভাইরাল সেই ঘটনায় গ্রেপ্তার ৩ কাবা শরীফকে সাক্ষী রেখে দল ছাড়ার ঘোষণা বিএনপি নেতার

ফেসবুকে ‘চির বিদায় পৃথিবী’ লিখে পোস্ট, ১৯ ঘণ্টা পর সড়কে ঝরল প্রাণ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

এবার ফেসবুকে ‘চির বিদায় পৃথিবী’ লিখে স্টোরি পোস্ট দেওয়ার প্রায় ১৯ ঘণ্টা পর সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নিরব পোদ্দার (১৮) নামে এক যুবকের। সোমবার (৩১ আগস্ট) দুপুরে শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্বনাওডোবা ইউনিয়নের চরখাগুটিয়া এলাকায় ঢাকা-শরীয়তপুর সড়কে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন তিনি। নিহত নিরব পোদ্দার পূর্বনাওডোবা ইউনিয়নের চরখাগুটিয়া চৌকিদার কান্দি গ্রামের বাবুল পোদ্দারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার প্রায় ১৯ ঘণ্টা আগে রোববার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘চির বিদায় পৃথিবী’ লিখে একটি স্টোরি পোস্ট দেন নিরব। পরদিন সোমবার দুপুরে বন্ধুর ইয়ামাহা এফজেড মোটরসাইকেল নিয়ে ইউসুফ (১২) নামে এক কিশোরকে সঙ্গে নিয়ে কাজিরহাটের দিকে যাচ্ছিলেন তিনি। পথে চরখাগুটিয়া এলাকায় বিপরীত দিক থেকে নাওডোবার উদ্দেশে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান নিরব। আর মোটরসাইকেলে থাকা ইউসুফ ছিটকে রাস্তার পাশের পানিতে পড়ে গুরুতর আহত হয়। আহত ইউসুফ একই এলাকার মামুন মাদবরের ছেলে। এ ছাড়া সিএনজি অটোরিকশায় থাকা দুই যাত্রীও আহত হয়েছেন। তাঁরা হলেন শরীয়তপুরের দাতপুর ইউনিয়নের লিয়াকত মাদবরের মেয়ে মিম (২০) এবং মাদারীপুরের খোয়াজপুর এলাকার মেছের মোল্লার মেয়ে মলিনা।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নিরবকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ইউসুফকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আর মিম ও মলিনাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর সিএনজি অটোরিকশার চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে পদ্মাসেতু দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে। পাশাপাশি পালিয়ে যাওয়া চালককে শনাক্তের চেষ্টা চলছে।

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তানভীর আহমেদ বলেন, নিরবকে আমরা হাসপাতালে মৃত অবস্থায় পেয়েছি। ইউসুফ নামের এক কিশোর গুরুতর আহত অবস্থায় ছিল। সে মোটরসাইকেল থেকে ছিটকে পানিতে পড়ে গিয়েছিল। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এদিকে পদ্মাসেতু দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখেছে। এ ঘটনায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। সিএনজি চালক দুর্ঘটনার পর পালিয়ে গেছে। তাকে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজায় ফের ইসরায়েলি বিমান হা’ম’লা, নি’হ’ত অন্তত ৫

ফেসবুকে ‘চির বিদায় পৃথিবী’ লিখে পোস্ট, ১৯ ঘণ্টা পর সড়কে ঝরল প্রাণ

আপডেট সময় ১২:১৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬