ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাবেক এমপি আনার হত্যার পরিকল্পনাকারী শিমুলের জামিন আওয়ামী লীগের পর বিএনপির দখলে, শেষ পর্যন্ত উচ্ছেদে গুঁড়িয়ে গেল অবৈধ স্থাপনা ৫ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে, দাবি শুভেন্দু অধিকারীর তনু হত্যা মামলায় গ্রেপ্তার হাফিজুর আবারও কারাগারে ভাইরাল সেই ‘সুন্দরী’ নারী আসামি, সামনে এলো আসল পরিচয় ঋণের কিস্তি পরিশোধের দুশ্চিন্তা, গলায় ফাঁস দিয়ে প্রাণ দিলেন প্রবাসীর স্ত্রী রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা ব্রাজিলের জালে ৭ বা তার বেশি গোল দিতে পেরেছে যারা পুলিশে যোগদানের ২০ বছর পর প্রশিক্ষণ নিতে গিয়ে এসআইয়ের মৃত্যু ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ৪৫১ বার পড়া হয়েছে

এবার চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শেষ করার নির্দেশনা দেয়ায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এই ধন্যবাদ জানান। মির্জা ফখরুল বলেন, ‘ড. ইউনূসকে ধন্যবাদ তার নির্দেশনার জন্য। অত্যন্ত ইতিবাচক তার এই নির্দেশনা। বিএনপির দাবি, আগামীর এই নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য হয়।’

সীমান্ত হত্যাকে হালকাভাবে না দেখে অন্তর্বর্তী সরকারকে গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব। মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে ফখরুল বলেন, ‘মার্কিন ৩৫ শতাংশ শুল্ক আরোপে পোশাক শিল্প শুয়ে পড়বে। এটা বড় সমস্যা তৈরি হবে। সরকার মনোযোগ দিয়ে এ বিষয়ে কাজ করবে।’

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘স্বৈরাচার পালিয়ে গেলেও সেই মানসিকতা দেশে বিরাজমান। তরুণ নেতৃত্বের কতিপয় নেতা বলছেন, অমুকটা না হলে ওইটাও হবে না। এই মানসিকতা ও স্বৈরাচারের মানসিকতা এক। ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিককে রক্তচক্ষু দেখাচ্ছেন। এই ভাষা তো স্বৈরাচারের কথা।’

জুলাই অভ্যুত্থানে সামগ্রিক বিজয়কে ধরে রাখতে আরও ধৈর্য ও সহনশীলতার পরিচয় দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জনগণ চুপচাপ বসে দেখছে কে কি করছে, তাদের বোকা বানানো যাবে না। অমুক না দিলে অমুক হবে না এ ধরনের বক্তব্য দেবেন না। এসব বক্তব্য যারা দিতেন তারা আজ নাই। জোয়ার-ভাটার দেশের মানুষ এসব কোনদিন মেনে নেয়নি, নিবেও না।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি আনার হত্যার পরিকল্পনাকারী শিমুলের জামিন

প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল

আপডেট সময় ০৩:৩৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫